আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে তালেবানরা একের পর এক দেশটির প্রদেশ দখলে নিচ্ছে। প্রতিনিয়তই সরকারি বাহিনী কোণ ঠাসা হয়েছে পড়ছে। ফলে আফগান নারী নেতা, মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের জীবন ক্রমশ হুমকির মুখে পড়ছে। তাদের জীবনের নিরাপত্তা দিতে ২০ হাজার আফগান মানবাধিকার কর্মীকে কানাডায় আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্কো মেন্ডিসিনো। স্থানীয় সময় গত শুক্রবার তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘কানাডা সরকারের হয়ে কাজ করা হাজার হাজার আফগান দোভাষী, দূতাবাসের কর্মী এবং তাদের পরিবারকে আগেই স্বাগত জানানো হয়েছিল। তবে তালেবানরা একের পর এক প্রদেশ দখল নিচ্ছে। ফলে মানবাধিকার কর্মীদের জীবন ক্রমবর্ধমান হুমকির মুখে পড়ছে। তাদের রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।'

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে