দীর্ঘ ৩৮ বছর পর কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাচ্ছেন হুন সেন। তিনি ঘোষণা দিয়েছেন, আবারও তিনি প্রধানমন্ত্রী হবেন, তবে ক্ষমতা গ্রহণের তিন সপ্তাহ পরই তিনি পদত্যাগ করে তাঁর বড় ছেলে হুন মানেতের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আজ বুধবার কম্বোডিয়ার ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক এবং কম্বোডিয়ান পিপলস পার্টির (সিপিপি) নেতা হুন সেন এই ঘোষণা দেন। এর আগে, গত রোববার অনুষ্ঠিত দেশটির সপ্তম জাতীয় নির্বাচনে সিপিপি ভূমিধস বিজয় অর্জন করে। অবশ্য নির্বাচনে উল্লেখ করার মতো কোনো বিরোধী দলকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি।
হুন সেন তাঁর ঘোষণায় বলেন, ‘আমি সবাইকে জানাতে চাই যে আমি আর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করব না। আমি চাই জনগণ বিষয়টি ভালোভাবে উপলব্ধি করুক।’ উল্লেখ্য, হুন সেন দীর্ঘ ৩৮ বছর ধরে কম্বোডিয়ার ক্ষমতায় ছিলেন। ৭০ বছর বয়সী এই রাজনীতিবিদ জানান, তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, তবে কিছুদিন পরই ক্ষমতা তাঁর বড় ছেলে হুন মানেতের কাছে হস্তান্তর করবেন।
দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যমে প্রচারিত এক ভাষণে হুন সেন বলেন, তিনি তাঁর ইচ্ছার বিষয়টি রাজা নরোদম সিহামনিকে অবগত করেছেন এবং রাজা তাঁর ইচ্ছার সঙ্গে একমত পোষণ করেছেন বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, নির্বাচন কমিটি গত রোববার হয়ে যাওয়া নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল জানানোর পরপরই তাঁর ছেলে হুন মানেত প্রধানমন্ত্রী হবেন।
হুন সেন জানিয়েছেন—কেবল প্রধানমন্ত্রী পদেই নয়, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়েও পরিবর্তন আসবে। বুড়ো রাজনীতিবিদদের পরিবর্তে এসব মন্ত্রণালয়ের দায়িত্বে আসবেন তরুণ প্রজন্মের নেতারা। আগামী ১২ আগস্ট দেশটির নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।
৪৫ বছর বয়সী হুন মানেত বর্তমানে কম্বোডিয়ার সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আবার একই সঙ্গে তিনি গত রোববার হয়ে যাওয়া নির্বাচনে অংশগ্রহণ করে জয়ও লাভ করেন। এ ছাড়া তাঁর দল সিপিপি দেশটির ১২৫ আসনে পার্লামেন্টের মধ্যে ১২০টি আসন পেয়ে এক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
যদিও প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন হুন সেন, তবে তারপরও দেশ পরিচালনায় তাঁর অংশগ্রহণ থেকে যাবে বলেই ধারণা করা হচ্ছে। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়লেও দেশের সিনেটের প্রেসিডেন্টের পদ থেকে সরবেন না।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে