কম্বোডিয়ায় চার দশক ধরে ক্ষমতায় থাকা হুন সেনের ছেলে হুন মানেটকে দেশটির নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন রাজা নরোদম সিহামনি৷ মানেটকে নিয়োগ দেয়া রাজার ডিক্রি জারির খবর হুন সেন তাঁর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছেন৷ তবে সংসদের আস্থা ভোটে না জিতলে মানেট প্রধানমন্ত্রী হতে পারবেন।
সাবেক খেমার রুজ নেতা হুন সেন ১৯৮৫ সাল থেকে কম্বোডিয়া শাসন করেছেন৷ গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের পর তিনি রাজনীতি থেকে অবসরে গিয়ে বড় ছেলের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন৷ ওই নির্বাচনে হুন সেনের কম্বোডিয়ান পিপলস পার্টি সংসদের নিম্নকক্ষের ১২৫টি আসনের মধ্যে ১২০টি আসনে জিতেছে৷ বিরোধী দল ক্যান্ডেললাইট পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি৷
পশ্চিমা বিশ্ব এই নির্বাচনকে প্রতারণা বলে উল্লেখ করেছে৷ নির্বাচন শেষে কম্বোডিয়ায় কিছু ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র৷ সেই সঙ্গে বিদেশি কিছু সহায়তা কর্মসূচি স্থগিত করে৷ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, কম্বোডিয়ার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি৷ দেশটির প্রধানমন্ত্রী হুন সেনের সিপিপি দলের কোনো শক্ত বিরোধী দল নির্বাচনে ছিল না৷
ক্ষমতায় থাকাকালে হুন সেন বিরোধী দলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন, তার চ্যালেঞ্জারদের দেশ ছাড়তে বাধ্য করেছেন এবং বাকস্বাধীনতা খর্ব করেছেন৷ তার ছেলে মানেট একজন সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশটির কাউন্টার টেররিজম বিভাগের প্রধান৷ গত মাসের নির্বাচনে তিনি একটি আসনে জয়ী হয়েছেন৷ ৪৫ বছর বয়সি মানেট যুক্তরাষ্ট্রের মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন৷ তরুণ বয়সটা তিনি বিদেশেই কাটিয়েছেন৷
তবে পশ্চিমে বেড়ে উঠলেও দেশ শাসনের সময় তিনি পশ্চিমা ধারার দিকে ঝুঁকবেন বলে বিশ্লেষকেরা আশা করছেন না৷ এ ছাড়া তাঁর বাবা রাজনীতি থেকে সরে গেলেও প্রয়োজনে প্রভাব খাটাবেন বলে জানিয়েছেন৷

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে