‘আল্লাহ’ মুদ্রিত মোজা বিক্রির জন্য রাখা মালয়েশিয়ার একটি দোকানে মলোটভ ককটেল নিক্ষেপ করা হয়েছে। ককটেল বিস্ফোরণে দোকানটির প্রবেশপথে আগুন লেগে গিয়েছিল বলে জানায় স্থানীয় পুলিশ। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
মালয়েশিয়ায় নামী ব্যবসাপ্রতিষ্ঠান কেকে সুপারমার্টের বিরুদ্ধে আল্লাহর নাম খচিত মোজা বিক্রির অভিযোগে কোম্পানির মালিক চাই কি কান এবং তাঁর স্ত্রী কোম্পানির পরিচালক লোহ সিউ মুইয়ের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনার কয়েক দিন পর ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
মালয়েশিয়ার পূর্বাঞ্চলের কুয়ানতান শহরের পুলিশপ্রধান ওয়ান মোহাম্মদ জাহারি ওয়ান বুসু বলেছেন, কেকে সুপারমার্টের শাখাটিতে স্থানীয় সময় আজ ভোরের কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণ ঘটে। তিনি এএফপিকে বলেন, ‘বোমা হামলার বিষয়টি তদন্তাধীন, তবে আমরা অস্বীকার করছি না যে এর সঙ্গে আল্লাহ শব্দ খচিত মোজার সম্পর্ক থাকতে পারে।’
পুলিশপ্রধান আরও বলেন, ককটেল বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার পর কর্মচারীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মোজার ছবি এরই মধ্যে অনলাইনে ছড়িয়ে পড়ায় বিতর্ক চলছে। পবিত্র রমজান মাসে মানুষ কেনাকাটার জন্য গিয়ে মোজায় আল্লাহ লেখা দেখতে পায়। মুসলমানদের জন্য অপমানজনক এই ঘটনা তাঁদের মনে ক্ষোভের সঞ্চার করে। মালয়েশিয়ার রাজা ও রাজনৈতিক নেতারা এর সমালোচনা করেছেন।
মালয়েশিয়ার সংবিধান ধর্মের স্বাধীনতার নিশ্চয়তা দেয়। কিন্তু দেশটির রাষ্ট্রধর্ম ইসলাম। দেশটিতে বসবাসকারী মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশেরও বেশি মুসলিম, সংখ্যায় ৩ কোটি ৪০ লাখ।
গত সপ্তাহে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার ব্যবসায়ী চাইয়ের নিন্দা করেছেন এবং দায়ীদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজ প্রাসাদ থেকে বলা হয়েছে, এটি অগ্রহণযোগ্য। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও এ বিষয়ে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
কেকে সুপারমার্টের সিইও চাই কি কান (৫৭) এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে এ সপ্তাহে মালয়েশিয়ানদের ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া, সেই মোজা সরবরাহকারী প্রতিষ্ঠান জিন জিয়ান চ্যাংয়ের তিন কর্মকর্তার বিরুদ্ধেও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
এএফপি বলেছে, অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম মিনি-মার্কেট চেইন কে কে সুপারমার্ট এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছে বলেছে, তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং দোকান থেকে মোজাগুলোও সরিয়ে নেওয়া হয়েছে।
মোজার সরবরাহকারী প্রতিষ্ঠান জিন জিয়ান চ্যাংও এক বিজ্ঞপ্তিতে ক্ষমা প্রার্থনা করে বলেছে, যে মোজা নিয়ে এই সমস্যাটি সৃষ্টি হয়েছে, সেগুলো ছিল চীনভিত্তিক একটি সংস্থা থেকে অর্ডার করা ১৮ হাজার ৮০০ জোড়া মোজার একটি বড় চালানের অংশ।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে