বিচ্ছিন্ন করার কয়েক মাস পর আবারও দক্ষিণ কোরিয়ার সঙ্গে হটলাইন চালু করেছে উত্তর কোরিয়া। দেশটির শীর্ষ নেতা কিম জং উন সিউলের সঙ্গে হটলাইন চালুর ইচ্ছে প্রকাশের কয়েক দিন পরই দুই দেশের মধ্যে ফের যোগাযোগ শুরু হলো।
যদিও পিয়ংইয়ং বলছে, সম্পর্ক পুনরুদ্ধারের এই পদক্ষেপ স্থায়ী হবে কি না তা নির্ভর করছে ‘দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষের মনোভাবের’ ওপর। এ ছাড়া সম্প্রতি সামরিক কার্যক্রমও বাড়িয়েছে উত্তর কোরিয়া। দেশটি এক মাসেরও কম সময়ে চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যা তাদের অস্ত্র প্রতিযোগিতা থেকে সরে না আসারই ইঙ্গিত দেয়।
সোমবার সকালে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় জানায়, আগস্টের পর থেকে দুই কোরিয়ার কর্মকর্তারা ফোনে কথা বলেছেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘পুনরায় হটলাইন চালুর পদক্ষেপকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের ভিত্তি হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।’
তবে চালুর পর এর আগে বেশ কয়েকবার এই দুই দেশের মধ্যে হটলাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে