
ইন্দোনেশিয়ার পশ্চিমা পাপুয়া অঞ্চলের আদিবাসীদের হাতে অপহৃত হয়েছিলেন নিউজিল্যান্ডের পাইলট ফিলিপ মেরটেনস। সেই অপহরণ ঘটনার দেড় বছর পর তাঁকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আজ শনিবার এক বিবৃতিতে ইন্দোনেশিয়া পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সও বিষয়টি নিশ্চিত করেছেন। আদিবাসীদের দেওয়া শর্ত পূরণের পরিপ্রেক্ষিতে মুক্তি পেয়েছেন মেরটেনস।
ফিলিপ মেরটেনস অস্ট্রেলিয়ার বিমান পরিবহন সংস্থা জেটস্টারের সাবেক পাইলট। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তাঁকে জিম্মি করে পাপুয়ার একদল বিদ্রোহী। গোষ্ঠীটির নাম ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি (টিপিএনপিবি)। পাপুয়া বিদ্রোহীদের অন্যতম কেন্দ্র এনডুগার পারো বিমানবন্দরে একটি ছোট বাণিজ্যিক যাত্রীবাহী বিমান অবতরণ করানোর পর বিদ্রোহীরা ফিলিপ মেরটেনসকে জিম্মি করে।
গত সপ্তাহের মঙ্গলবার টিপিএনপিবি এক বিবৃতিতে মেরটেনসের মুক্তির শর্ত ও রূপরেখা প্রকাশ করে। এর মধ্যে তাদের দাবি ছিল, মেরটেনসের পুরো মুক্তির প্রক্রিয়াটি গণমাধ্যমের উপস্থিতিতে হতে হবে। পরে ইন্দোনেশিয়ার সরকার বিদ্রোহীদের এসব দাবি মেনে নিলে মুক্তি দেওয়া হয় তাঁকে। এ ছাড়া, বিদ্রোহীরা মেরটেনসের মুক্তির সময় ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর অভিযানকেও স্থগিত করার শর্ত দিয়েছিল।
ইন্দোনেশিয়া ১৯৬৯ সালে পশ্চিম পাপুয়ার নিয়ন্ত্রণ পায় নেদারল্যান্ডসের কাছ থেকে। এরপর থেকেই সেখানকার নাগরিকেরা স্বায়ত্তশাসন ও নিজস্ব ভোট ব্যবস্থার দাবিতে আন্দোলন করে আসছে। যেসব গোষ্ঠী আন্দোলন করছে, তার মধ্যে ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি উল্লেখযোগ্য।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে