নেপালে ২২ আরোহী নিয়ে একটি বেসরকারি এয়ারলাইনসের উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। আজ রোববার দেশটির ওই এয়ারলাইন এবং সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘তারা এয়ারলাইনস’ এর ছোট উড়োজাহাজটি রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের পর্যটন শহর পোখারা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমের জোমসোমের দিকে যাচ্ছিল। উড়োজাহাজে চার ভারতীয় নাগরিকসহ ছয় বিদেশি ছিলেন। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।
তারা এয়ারলাইনসের মুখপাত্র বলেছেন, উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে পোখারা ছেড়ে যায়। উড্ডয়নের ১৫ মিনিট পরই ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিশ্বের নানাপ্রান্তের সর্বশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, উড়োজাহাজে ১৩ নেপালি, ৪ ভারতীয় ও ২ জার্মান নাগরিক ছিলেন। আর আরোহীদের মধ্যে তিনজন ছিলেন ক্রু।
এই সম্পর্কিত আরও পড়ুন:

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১৮ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে