ইন্দোনেশিয়ায় অজগরের পেটের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের সিতেবা গ্রামে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
আজ বুধবার ইন্দোনেশিয়ার পুলিশ (৩ জুলাই) জানিয়েছে, এটি এই প্রদেশে গত এক মাসে সাপের আক্রমণে কোনো মানুষ নিহত হওয়ার দ্বিতীয় ঘটনা।
সিরিয়াতি নামের ৩৬ বছর বয়সী ওই নারী গতকাল মঙ্গলবার সকালে অসুস্থ সন্তানের জন্য ওষুধ কিনতে বের হন। কিন্তু তিনি ফিরে না আসায় আত্মীয়স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন।
সিরিয়াতির স্বামী আদিনসা বাড়ি থেকে ৫০০ মিটার দূরে তার জুতা এবং প্যান্ট পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ পর তিনি একটি বড় অজগরকেও দেখেন। যা রাস্তা থেকে ১০ মিটার দূরে অবস্থান করছিল। ওই সময় সাপটি জীবিত ছিল।
গ্রাম প্রধান লাইয়িং বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘সিরিয়াতির স্বামী দেখতে পায় সাপটির পেট অনেক বড়। তখন তার সন্দেহ বাড়ে। তিনি তখন সাপটির পেট কাটার জন্য গ্রামবাসীর সহায়তা চান। পেট কেটে সিরিয়াতির মরদেহ পাওয়া যায়।’
মানুষকে সাপের এমন আস্ত গিলে খাওয়ার ঘটনা খুবই বিরল। কিন্তু গত কয়েক বছরে বেশ কয়েকজন মানুষকে সাপ এভাবে হত্যা করেছে। গত মাসে এই প্রদেশের আরেকটি শহরে সাপের পেটের ভেতর নারীর মরদেহ পাওয়া গিয়েছিল।
গত বছর প্রদেশটির একটি গ্রামের বাসিন্দারা ২৬ ফুট লম্বা অজগর সাপকে পিটিয়ে মারেন। গ্রামবাসী দেখতে পান সাপটি গ্রামের এক কৃষককে শ্বাসরুদ্ধ করে গিলে খাচ্ছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে