
অর্থ জালিয়াতির অভিযোগে ভিয়েতনামের শীর্ষ কোমল পানীয় ব্যবসায়ীকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। আজ বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে ৪ কোটি ডলারের অর্থ জালিয়াতির অভিযোগ এনে এই শাস্তি দেওয়া হয়েছে। কমিউনিস্ট দেশটিতে দুর্নীতি নির্মূলে ব্যাপক অভিযানে ঊর্ধ্বতন কর্মকর্তা ও শীর্ষ ব্যবসায়ীসহ ৪ হাজার ৪০০ জনেরও বেশি মানুষের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, হো চি মিন সিটির একটি আদালত ত্র্যান কুই থান এবং তাঁর দুই মেয়েকে ২০১৯ ও ২০২০ সালে ঋণ দিয়ে বিনিয়োগকারীদের প্রতারণার জন্য দোষী সাব্যস্ত করেছে। আদালতের রায়ে বলা হয়েছে, কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান তান হিয়েপ ফাটের ৭১ বছর বয়সী চেয়ারম্যান থান ঋণের বিপরীতে জামানত হিসেবে রাখা সম্পদের জালিয়াতির মূল পরিকল্পনাকারী।
এমনকি যখন ঋণগ্রহীতারা সুদসহ অর্থ ফেরত দিতেন, তখন থান বিভিন্ন অজুহাতে সম্পদ ফেরত দিতে অস্বীকার করতেন। এমনকি চুক্তি লঙ্ঘনের কারণে তারা সম্পত্তি পুনঃক্রয়ের অধিকার হারিয়েছেন বলে দাবি করতেন তিনি।
আদালত থানের ৪৩ বছর বয়সী মেয়ে এবং কোম্পানির ডেপুটি সিইও ত্র্যান উয়েন ফুয়ংকে চার বছরের কারাদণ্ড দিয়েছে। ছোট মেয়ে ত্র্যান এনগক বিচকে (৪০) তিন বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে।
তান হিপ ফাট ভিয়েতনামের বৃহত্তম কোমল পানীয়ের প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। এটি বোতলজাত চা এবং এনার্জি ড্রিংকের জন্য পরিচিত।
আদালতে থানের শেষ বক্তব্যে বলেছেন, যা ঘটেছে তার জন্য তিনি অনুতপ্ত এবং দায়িত্ব নিতে প্রস্তুত। তিনি বলেন, ‘আমি আমার নিরন্তর কাজ এবং নিষ্ঠার জন্য আমাকে শিগগিরই সমাজে ফিরে আসার সুযোগ পেতে চাই।’
ভিয়েতনামের দুর্নীতি নির্মূল অভিযানে দেশটির বেশ কয়েকজন সফল ব্যবসায়ী নেতার নাম সামনে এসেছে। এর আগে এই মাসের শুরুতেই ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতির মামলায়, আবাসন ব্যবসায়ী ট্রুং মাই ল্যানকে একটি প্রতারণার পরিকল্পনাকারী হিসেবে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি আনুমানিক ২ হাজার ৭০০ কোটি ডলারের প্রতারণা করেছেন।
ল্যান ছাড়াও ন্যায়বিচারের মুখোমুখি হয়েছেন জ্যেষ্ঠ ব্যাংকিং কর্মকর্তাসহ আরও ৮৫ জন। তাদের বিরুদ্ধে ঘুষ ও ক্ষমতার অপব্যবহার থেকে শুরু করে দখল এবং ব্যাংকিং আইন লঙ্ঘনের অভিযোগ এনে শাস্তি ঘোষণা করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৮ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে