আফগানিস্তান থেকে সাধারণ মানুষ সরিয়ে নেওয়ার শেষ বিমানটিও উড়ে গেছে গত রোববার। আর বাক্সপেটরা গুছিয়ে গত মঙ্গলবারের মধ্যেই আফগানিস্তান ছেড়ে গেছে মার্কিন সেনারা। কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর এখন কার্যত তালেবানের দখলে। কোনো যাত্রীর চাপ নেই। নেই যাত্রীবাহী বিমানের উড়ান। তাই দেশ ছাড়তে চাওয়া অসংখ্য আফগান এখন রওনা হয়েছেন সীমান্তের দিকে। যে কোনো মূল্যে তারা পাকিস্তান কিংবা ইরানে ঢুকতে চান।
গতকাল বুধবার পাক-আফগান সীমান্তবর্তী তোখরামে পাকিস্তানের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আফগানিস্তান অংশে বিপুলসংখ্যক মানুষ এখন গেট খুলে দেওয়ার অপেক্ষায় আছেন।’
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন ইরান সীমান্তেও। ইরানে প্রবেশ করা এক আফগান জানিয়েছেন, দেশটির নিরাপত্তাকর্মীদের মাঝখানে নিজেকে খুব নিরাপদ মনে করছেন। অন্তত আফগানিস্তানের চেয়ে এখন তিনি বেশি নিরাপদ।
তালেবানরা কাবুল দখল করে নেওয়ার পর ১৩ দিনের দৌড়ঝাঁপে ১ লাখ ২৩ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে আফগানিস্তান থেকে। কিন্তু তারপরও দেশটিতে আরও কয়েক লাখ মানুষ রয়ে গেছেন, যারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এদিকে সীমান্ত বন্ধ করে রেখেছে উজবেকিস্তান। দেশটি প্রতিশ্রুতি দিয়েছে, কাবুলের বিমানবন্দর আবার স্বাভাবিক হলে আকাশপথে তারা উল্লেখযোগ্য সংখ্যক আফগানকে জার্মানি পৌঁছে দেবেন। জার্মান কর্তৃপক্ষও বলছে, নিরাপত্তাহীনতায় আছে এমন ১০ থেকে ৪০ হাজার আফগানকে তারা আশ্রয় দিতে প্রস্তুত। এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন দেশ ছাড়তে চাওয়া মানুষদের কোনো বাধা না দেয়।
অতীতের তুলনায় কিছুটা বদলে যাওয়ার আভাস দিয়েছে তালবান বাহিনীও। তবে এক আফগান তরুণী অভিযোগ করেছেন, গত মঙ্গলবার রাজধানী কাবুলে একটি ব্যাংকের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যে এক নারীকে বেদম প্রহার করেছে তালেবান সেনারা। ঘটনাটি নিজের চোখের সামনেই ঘটতে দেখেছেন ২২ বছর বয়সী সেই তরুণী। নিজের নাম প্রকাশ না করে তিনি বলেন, ‘জীবনে প্রথমবারের মতো আমি এ ধরনের ঘটনা দেখতে পেলাম। তাই খুব ভয় পেয়ে গেছি।’ হাতে অর্থ না থাকায় রাজধানীর ব্যাংকগুলোর সামনে গত কয়েক দিন ধরেই ভিড় করছেন অসংখ্য আফগান। গতকালও এই চিত্র দেখা গেছে।
এদিকে, আফগানিস্তান পুরোপুরি দখলে নিলেও এখনো কোনো সরকার গঠন করতে পারেনি তালেবানরা। যদিও ২৫ বছর আগে তাঁরা যখন প্রথমবারের মতো রাজধানী কাবুল দখল করে, তার কয়েক ঘণ্টার মধ্যেই দেশ পরিচালনার জন্য একটি নেতৃত্ব পরিষদ গঠন করেছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আদালত যে জরুরি ক্ষমতার আওতায় শুল্ক আরোপের পথ আটকে দিয়েছে, তার পরিবর্তে তিনি অন্য আইনি পন্থা ব্যবহার করবেন—যেগুলো থেকে আরও বেশি রাজস্ব আদায় সম্ভব হতে পারে।
৮ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই...
১ ঘণ্টা আগে
গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
২ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৪ ঘণ্টা আগে