করোনা মহামারির সময় সৎকারের জন্য বাধ্যতামূলকভাবে মরদেহ পোড়ানোর নির্দেশ দেওয়ায় মুসলিমদের কাছে ক্ষমা চেয়েছে শ্রীলঙ্কা সরকার। গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কা সরকার এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, শ্রীলঙ্কার মন্ত্রিসভা কোভিড-১৯ মহামারি চলাকালে বাধ্যতামূলক মরদেহ পোড়ানোর নির্দেশ দেওয়ায় ক্ষমা চেয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, করোনায় মৃতদের মুসলিম রীতিতে কবর দেওয়াকে নিরাপদ বলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার পরও মরদেহ পোড়ানোর নির্দেশ দেওয়ায় এই ক্ষমা প্রার্থনা করে শ্রীলঙ্কা সরকার।
মুসলিমরা শ্রীলঙ্কায় সংখ্যালঘিষ্ঠ। ইসলাম ধর্ম অনুযায়ী, মৃতদের মক্কার দিকে মুখ করে কবর দেওয়া হয়। অপর দিকে বৌদ্ধ ও হিন্দুদের মৃতদেহ সৎকারে পোড়ানো হয়। মুসলিম কাউন্সিল অব শ্রীলঙ্কার হিলমি আহমেদ এএফপিকে বলেন, ‘আমরা এখন দুই শিক্ষাবিদ—মেথথিকা বিথানেগে ও চন্না জয়সুমানার বিরুদ্ধে মামলা দায়ের করব। তাঁরাই তখন মরদেহগুলো পোড়ানোর জন্য বাধ্য করেছিলেন। আমরা ক্ষতিপূরণও চাইব।’
করোনা মহামারির সময় মরদেহ পোড়ানোর জন্য তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের প্রশাসন জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখে পড়ে। চলতি জুলাই মাসে প্রকাশিত এক বইয়ে এ প্রসঙ্গে গোতাবায়া নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাইও গেয়েছেন। তিনি বলেছেন, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তখন মরদেহ পোড়ানোর আদেশ দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ২০২১ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শ্রীলঙ্কা সফরের সময় বাধ্যতামূলক মরদেহ পোড়ানোর নীতি বন্ধ করে শ্রীলঙ্কা সরকার। অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষোভের মুখে পড়ে দুই বছর আগে পদত্যাগ করতে বাধ্য হন গোতাবায়া।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২৪ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে