এক ভয়াবহ ঘটনায় ১৬ ফুট দীর্ঘ অজগরের পেটে চলে যান ৫২ বছরের নারী। পরে অজগরের পেট কেটে বের করা হয় সেই নারীর মরদেহ। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার জামবি রাজ্যে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৫২ বছরের ওই নারীর নাম জাহরা। কাজ করতেন একটি রাবার বাগানে। সর্বশেষ কাজে যাওয়ার পর প্রায় এক সপ্তাহ পরও তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না দেখে পুলিশের কাছে অভিযোগ করা হয়। তার একদিন পর, পুলিশের সন্ধানকারী দল একটি অজগরের সন্ধান পায় যেটির পেট আকারে তুলনামূলকভাবে বেশ বড় দেখাচ্ছিল। এই অবস্থায় স্থানীয়রা ধারণা করেন, অজগরটিই জাহরাকে খেয়ে ফেলেছে। এই ধারণার বশবর্তী হয়ে তাঁরা সাপটিকে মেরে ফেলে এবং পেট কেটে জাহরার মরদেহ বের করে।
অবশ্য পেট কেটে বের করার পর প্রথমবারেই জাহরার দেহ শনাক্ত করা যায়নি। পরে তাঁর কাপড় দেখে তাঁকে তাঁর পরিবারের সদস্যরা শনাক্ত করেন। এই বিষয়ে স্থানীয় বেতারা জামবি পুলিশ প্রধান একেপি এস হারেফা বলেন, ‘ওই সাপের পেটে যে নারীর দেহ পাওয়া যায় তা অনেকটাই অক্ষত অবস্থায় ছিল।’
এমন ঘটনা বিরল হলেও এর আগেও এমন একাধিক ঘটনার নজির রয়েছে। এর আগে, ২০১৮ সালে প্রায় ২২ ফুট দীর্ঘ এক অজগর ৫৪ বছরের এক নারীকে আস্ত গিলে ফেলেছিল।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে