ভারতীয় অভিজাত পরিবারগুলোর বিয়ের অনুষ্ঠান বিদেশের মাটিতে করার প্রবণতাকে সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নাগরিকদের এ ধরনের অনুষ্ঠান ভারতের মাটিতে করার আহ্বান জানিয়েছেন যেন—দেশের অর্থ বিদেশে চলে না যায়। আজ রোববার ভারতীয় রেডিওতে ‘মান কি বাত’ অনুষ্ঠানে এসব বিষয় নিয়ে আলোচনা করেন ভারতীয় প্রধানমন্ত্রী।
শুধু বিয়ের অনুষ্ঠান নয়, বিয়ের কেনাকাটায়ও যেন নাগরিকেরা দেশীয় পণ্যের ওপর নির্ভর করে—সেই বিষয়ে জোর দিয়েছেন মোদি। এ জন্য নাগরিকদের তিনি ‘ভোকাল ফর লোকাল’ মন্ত্রে উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দিয়েছেন।
ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘বিয়ের মৌসুম এখন শুরু হয়েছে। কিছু ব্যবসায়িক সংস্থা অনুমান করছে, এই মৌসুমে প্রায় ৫ লাখ কোটি রুপির ব্যবসা হতে পারে। বিয়ের জন্য কেনাকাটার সময়, আপনাদের সবার উচিত শুধুমাত্র ভারতে তৈরি পণ্যগুলোকে গুরুত্ব দেওয়া।’
তিনি আরও বলেন, ‘আর হ্যাঁ, বিয়ের প্রসঙ্গ আসার পর থেকে একটা বিষয় আমাকে অনেক দিন ধরেই কষ্ট দিচ্ছে। আমি যদি মনের কষ্টটি আমার পরিবারের সদস্যদের কাছে খুলে না বলি, তাহলে আর কার সঙ্গে করবো? একটু ভেবে দেখুন, আজকাল কিছু পরিবার বিদেশে গিয়ে বিয়ে করার একটি নতুন প্রবণতা তৈরি করছে। আদৌ কি এর প্রয়োজন আছে?’
মোদি যুক্ত দেন—মানুষেরা যদি ভারতের মাটিতেই তাঁদের বিয়ের যাবতীয় অনুষ্ঠানগুলো সম্পন্ন করেন তবে দেশের অর্থ দেশের ভেতরেই থেকে যাবে। আর বিয়ে অনুষ্ঠানগুলোতে দেশের মানুষ কিছু না কিছু সেবা দেওয়ার সুযোগ পাবে।
‘মান কি বাত’ অনুষ্ঠানটিতে সম্প্রতি ‘ভোকাল ফর লোকাল’ নামে একটি বিষয়ের অবতারণা করেছেন মোদি। এর মাধ্যমে তিনি স্থানীয় পণ্যে আস্থা রাখার জন্য নাগরিকদের উদ্বুদ্ধ করেন। তিনি দাবি করেন, এর ফলে কাজও হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত দীপাবলি, ভাইফোঁটাসহ কয়েকটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ভারতে ৪ লাখ কোটি রুপিরও বেশি ব্যবসা হয়েছে।
মোদি বলেন, ‘ভারতে তৈরি পণ্য কেনার জন্য মানুষের মধ্যে প্রচণ্ড উৎসাহ দেখা গেছে। এমনকি আমাদের বাচ্চারাও দোকানে কিছু কেনার সময়, তার ওপর মেড ইন ইন্ডিয়া উল্লেখ আছে কি-না তা পরীক্ষা করা শুরু করেছে।’
অনলাইনে কেনাকাটা করার সময়ও পণ্যটি ভারতে তৈরি কি-না সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য নাগরিকদের প্রতি আহাবান জানান ভারতীয় প্রধানমন্ত্রী। যদি কখনো বৈশ্বিক অর্থনীতিতে উত্থান-পতন ঘটে, তাহলে ‘ভোকাল ফর লোকাল’ মন্ত্রটি দেশের অর্থনীতিকে রক্ষা করবে বলে মন্তব্য করেন তিনি।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩৯ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে