
ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তের বিরুদ্ধে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মারকোস জুনিয়রকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন এক শীর্ষ কর্মকর্তা।
আজ রোববার ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তিনি এটিকে ‘জাতীয় নিরাপত্তার বিষয়’ বলে মনে করছেন।
উল্লেখ্য, সারা জিমারম্যান দুতার্তে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মেয়ে। বাবার শাসনামলে তিনি শিক্ষামন্ত্রী ছিলেন।
ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে গতকাল শনিবার সকালে একটি ব্রিফিংয়ে বলেন, তিনি একজন ভাড়াটে খুনির সঙ্গে কথা বলেছেন। ওই খুনিকে নির্দেশ দিয়েছেন যে, যদি তাঁকে হত্যা করা হয়, তাহলে যেন মারকোস, তাঁর স্ত্রী এবং ফিলিপাইন পার্লামেন্টের স্পিকারকে হত্যা করা হয়।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এদুয়ার্দো আনো বলেন, সরকার প্রেসিডেন্টের বিরুদ্ধে সব ধরনের হুমকিকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে বিবেচনা করে এবং বিষয়টি তদন্ত করতে আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
এক বিবৃতিতে আনো বলেন, প্রেসিডেন্টের জীবনের বিরুদ্ধে যেকোনো হুমকি খতিয়ে দেখা হবে এবং এটি জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে বিবেচিত হবে।
সারা দুতার্তের হুমকির প্রতিক্রিয়ায় মারকোসের প্রেসিডেনশিয়াল সিকিউরিটি কমান্ড জানিয়েছে, তারা ফিলিপাইনের নেতাকে রক্ষায় তাদের নিরাপত্তা প্রটোকল আরও শক্তিশালী করেছে এবং জাতীয় পুলিশপ্রধান বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
সারা দুতার্তে ও মারকোস একসময় রাজনৈতিক সতীর্থ ছিলেন। ২০২২ সালে রাষ্ট্রের শীর্ষ দুই পদের জন্য বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হন তাঁরা। কিন্তু এ বছর পররাষ্ট্রনীতি এবং সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের প্রাণঘাতী মাদকবিরোধী অভিযানসহ নীতিগত পার্থক্যের কারণে জোট ভেঙে যায়।
পার্লামেন্টে (কংগ্রেস) মারকোসের মিত্ররা আলাদাভাবে সাবেক প্রেসিডেন্ট দুতার্তের মাদকবিরোধী অভিযান এবং ওই সময় শিক্ষামন্ত্রী হিসেবে সারা দুতার্তের দায়িত্বকালে সরকারি তহবিল ব্যবহারে দুর্নীতির অভিযোগের তদন্ত করছে। যেখানে দুতার্তের মাদক বিরোধী অভিযান ৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
অবশ্য দুজনেই কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করেছেন। সারা দুতার্তে গত জুনে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে