
ইন্দোনেশিয়ায় ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য দেশটির নতুন আইন কার্যকর করা হবে না বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। নতুন আইন অনুযায়ী দেশটিতে বিয়ে ছাড়া যৌন সম্পর্কে শাস্তির বিধান রয়েছে।
বিবিসির খবরে বলা হয়, ‘বালি বনকিং ব্যান’ নামে পরিচিত নতুন আইন অনুযায়ী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে বিয়ে ছাড়া যৌন সম্পর্কের শাস্তি হিসেবে এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
তবে বালির জানিয়েছেন, ছুটির দিনগুলোতে পর্যটকদের হটস্পট তৈরি হয় দ্বীপাঞ্চলটিতে। পর্যটকদের ক্ষেত্রে বৈবাহিক অবস্থার কাগজপত্র খতিয়ে দেখা হবে না।
এর আগে নতুন আইন কার্যকর হলে পর্যটন ও বিনিয়োগের ক্ষেত্রে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে বলে উদ্বেগ প্রকাশ করে দেশটির ব্যবসায়ী সংগঠনগুলো। যদিও নতুন আইনটি আগামী তিন বছরের মধ্যে কার্যকর হবে। আর কার্যকর হওয়ার আগে এটি আইনগতভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
এরই মধ্যে বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের ওপর নিষেধাজ্ঞার নতুন আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে দেশটির সাধারণ জনগণ। আইনটির খসড়া প্রথম উত্থাপন করা হয় ২০১৯ সালে। সে সময় দেশটির লাখো মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছিলেন। বিশেষ করে শিক্ষার্থীদের আন্দোলন বড় আকার নেয়। রাজধানী জাকার্তায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষও হয়েছিল।
গত সপ্তাহে বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের বিরুদ্ধে নতুন আইন পাস হলে দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও সমালোচনার মুখে পড়ে ইন্দোনেশিয়া। কারণ নতুন আইনে বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের জন্য এক বছর পর্যন্ত জেল ছাড়াও বিনা অনুমতিতে বিক্ষোভ নিষিদ্ধ, প্রেসিডেন্টকে অপমান ও রাষ্ট্রীয় মতাদর্শের বিপরীত মত প্রকাশের জন্যও শাস্তি প্রণয়ন করা হয়েছে।
জাতিসংঘ বলছে, নতুন আইন দেশের জনগণের মানবাধিকার লঙ্ঘন হতে পারে। কিন্তু ইন্দোনেশিয়ার কর্মকর্তারা মনে করেন, এই আইন ইন্দোনেশিয়ার ‘মূল্যবোধ’ সমুন্নত রাখবে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩৭ মিনিট আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে