
মালয়েশিয়ায় অবৈধভাবে লোহার আকরিক উত্তোলনের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার মালয়েশিয়ার মুয়াদজাম শাহের বুকিত ইবাম ফরেস্ট রিজার্ভের সুঙ্গাইগানো থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল অপারেশনস ফোর্স (জিওএফ) সপ্তম ব্যাটালিয়ন এবং পাহাং রাজ্য প্রয়োগকারী ইউনিটের যৌথ অভিযানে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
জিওএফ সাউথইস্ট ব্রিগেডের এক বিবৃতিতে বলা হয়েছে, খনির স্থানটি একজন স্থানীয় ব্যক্তি দুই বাংলাদেশি নাগরিকের সহায়তায় পরিচালনা করছিলেন। অভিযানে স্থানটির মালিক বৈধ খনির লাইসেন্স দেখাতে পারেননি এবং দুই বিদেশির কাছেও বৈধ পরিচয়পত্র ছিল না। গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ৪০ থেকে ৫০ বছর।
কর্তৃপক্ষ প্রায় ১২ লাখ ৫০ হাজার রিঙ্গিত মূল্যের সরঞ্জাম ও যন্ত্রপাতি জব্দ করেছে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে