
অস্ট্রেলিয়ার বন্ডি জংশন এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশি এক শিক্ষার্থী। তাঁর নাম মো. আব্দুল সাদেক পাপন। পুরো ঘটনাটি বন্ডির ওয়েস্টফিল্ডের একটি শপিংমলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত রোববার পাপনকে গ্রেপ্তার করা হয় বন্ডি জংশন থেকে। স্টুডেন্ট ভিসায় পড়তে যাওয়া এই বাংলাদেশিকে গ্রেপ্তারের সময় তিনি একটি কালো টি-শার্ট পরে ছিলেন। এরপর সোমবার তাঁকে স্থানীয় ওয়েভারলি আদালতে তোলা হয়। পড়াশোনার পাশাপাশি পাপন স্থানীয় একটি দোকানেও কাজ করতেন। ম্যাজিস্ট্রেট পাপনের জামিন নাকচ করেছেন।
প্রতিবেদন অনুসারে, ২৭ বছর বয়সী পাপনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভুক্তভোগী ওই কিশোরীর কাছে গিয়ে তার প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে দেন। সে সময় কিশোরীটি একটি এস্কেলেটরে দাঁড়িয়ে ছিল।
পাপনের বিরুদ্ধে শিশুদের শরীরে ইচ্ছাকৃত যৌন স্পর্শের ছয়টি অভিযোগ এবং সেক্সুয়াল গ্রুমিং বা নাজুক পরিস্থিতিতে থাকা কাউকে মানসিকভাবে হয়রানি করে যৌন সম্পর্কে রাজি করানোর একটি অভিযোগ আনা হয়েছে। সবচেয়ে গুরুতর যে অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়েছে, তা হলো—১৬ বছরের কম বয়সী মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁর ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
ম্যাজিস্ট্রেট মাইকেল বার্কো আদালতে উত্থাপিত পুলিশের নথিপত্র পড়ে বলেছিলেন, সিসিটিভিতে যা দেখা গেছে তার ভিত্তিতে এই আক্রমণ অপরাধ এবং পুলিশের মামলা শক্তিশালী। তিনি বলেন, ‘তিনি এখানে অস্ট্রেলিয়ার জনগণের সুবিধায় এসেছে—যাকে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় আসা বলা হচ্ছে। তারা হয়তো বাংলাদেশে ভিন্নভাবে কাজ করে, কিন্তু সিডনিতে, অস্ট্রেলিয়ায়...আমরা এমন লোকজন চাই না, যারা আমাদের শপিং সেন্টারে ১৫ বছরের মেয়েদের যৌন নিপীড়ন করবে।’
আদালতের নথি থেকে জানা গেছে, পাপন বিবাহিত এবং তাঁর পরিবারে একমাত্র উপার্জনকারী। তাঁর স্ত্রীও পড়াশোনা করছেন। অস্ট্রেলিয়ায় তাঁর অপরাধমূলক কোনো রেকর্ড নেই। পাপন মুক্তি চেয়ে আদালতে জানান, যদি তিনি বাড়ি না ফেরেন, তবে তাঁর স্ত্রী আত্মহত্যার চেষ্টা করতে পারেন। তিনি তাঁর আইনজীবীকে এ কথা জানান।
কিন্তু পাপন তাঁর স্ত্রীর নিরাপত্তা নিয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকার করেছেন, অথবা কাউকে তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগও করতে বলেননি। তাঁর আইনজীবী আদালতে বিষয়টি জানিয়েছেন। বার্কো বলেন, তিনি বুঝতে পারেন যে, পাপনের স্ত্রীর কিছু সমস্যা হতে পারে। তিনি আরও বলেন, ‘কিন্তু আমি নিউ সাউথ ওয়েলসের জনগণ এবং ১৫ বছরের মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমরা সবাই চাই, আমরা আমাদের শপিং সেন্টারগুলোতে হাঁটতে গিয়ে নিরাপদ অনুভব করি।’
এরপর, বার্কো পাপনের মুক্তির আবেদন নাকচ করেন। পাপন এখন রিমান্ডে রয়েছেন। তাঁকে আগামী বছরের ফেব্রুয়ারিতে আদালতে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে