নেপালের রাজধানী কাঠমান্ডুতে পানিপুরি বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির ললিতপুর শহরে কলেরার প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যম পিটিআই ও এনডিটিভি জানিয়েছে, ললিতপুর মেট্রোপলিটন সিটির কর্মকর্তারা শনিবার থেকে শহরটিতে পানিপুরি বিক্রি ও বিতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এক বিবৃতিতে কর্মকর্তারা বলেছেন, শহরের পানিপুরিতে যে পানি ব্যবহার করা হয়, সেখানে কলেরার ব্যাকটেরিয়া পাওয়া গেছে।
নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয় জানিয়েছে, কাঠমান্ডুতে সাতজনের দেহে কলেরা পজিটিভ শনাক্ত হয়েছে। সংক্রামক ব্যাধি ও রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক চমনলাল দাস জানিয়েছেন, সাতজনের মধ্যে পাঁচজন কাঠমান্ডুর বাসিন্দা এবং বাকি দুজন চন্দ্রগিরি ও বুধনীকান্ত শহরের বাসিন্দা।
এ ছাড়া দেশটির অন্যান্য শহরে আরও পাঁচজন কলেরা রোগী শনাক্ত হয়েছে। শহরগুলোর নাম উল্লেখ করা হয়নি এনডিটিভির প্রতিবেদনে। সব মিলিয়ে সারা দেশে এ পর্যন্ত ১২ জন রোগীর খবর পাওয়া গেছে। রোগটি যাতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য জনবহুল এলাকায় এবং ইতিমধ্যে কলেরা দেখা দেওয়া এলাকায় পানিপুরি বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মকর্তারা বলেছেন, রোগটি দ্রুত ছড়িয়ে পড়ার ব্যাপক আশঙ্কা রয়েছে, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ পর্যন্ত এই রোগে মৃত্যুর খবর পাওয়া যায়নি। কলেরাক্রান্তদের টেকু শহরের শুকরাজ ট্রপিক্যাল ও সংক্রামক রোগ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্মকর্তারা বলেছেন, দুই ব্যক্তি ইতিমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।
সাধারণত গ্রীষ্ম ও বর্ষাকালে কলেরাসহ অন্যান্য পানিবাহিত রোগের প্রকোপ বাড়ে। এ জন্য যে কারও শরীরে কলেরার উপসর্গ দেখা দেওয়া মাত্র স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৭ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে