তুরস্কে ভেজাল মদ পান করে বিষক্রিয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেশটির সরকার জানিয়েছে, এ ধরনের মদ পান করে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে।
তুর্কি সংবাদমাধ্যম এনটিভির বরাতে রোববার ইনডিপেনডেন্ট জানিয়েছে, দেশটির আঙ্কারা ও ইস্তাম্বুলে সবগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে। ইস্তাম্বুলে ১৪ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭০ জন এবং আঙ্কারায় ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আঙ্কারার গভর্নর ভাসিপ শাহিন।
এ ছাড়া দুই শহরের হাসপাতালগুলোতে আরও ২৩০ জন ভর্তি রয়েছেন, যাদের মধ্যে ৪০ জনের অবস্থা আশঙ্কাজনক।
তুরস্কে গত কয়েক বছরে অ্যালকোহলের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন ইসলামি মূল্যবোধসম্পন্ন একেপি সরকারের ধারাবাহিক উচ্চ করের ফলে মদের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে।
উচ্চমূল্যের কারণেই অনেক মানুষ, এমনকি কিছু দোকান, রেস্তোরাঁ ও বার অবৈধ মদ বা ঘরে তৈরি অ্যালকোহলের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। এতে বিষক্রিয়ার ঘটনাও বাড়ছে।
চলতি বছরের ৩ জানুয়ারি তুরস্ক সরকার ২০২৫ সালের জন্য অ্যালকোহল ও তামাকজাত পণ্যের ওপর নতুন করে কর বৃদ্ধি করেছে।
এদিকে সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ-পূর্ব এশিয়ার লাওসে বিষাক্ত মদ পান করে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ডেনমার্কের নাগরিক সহ ছয়জনের মৃত্যু হয়।
ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ঘরোয়াভাবে তৈরি মদ বেশ জনপ্রিয়। কিন্তু ভুলভাবে তৈরি হলে এতে মিথানলের মাত্রা বেশি থাকতে পারে। আবার কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে ইথানলের পরিবর্তে সস্তায় মিথানল ব্যবহার করে ভেজাল মদ তৈরি করেন, যা প্রাণঘাতী হতে পারে।
তুরস্ক ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে বেড়াতে যাওয়া মানুষদের মদ কেনার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। নামী ব্র্যান্ডের নামে বিক্রি হওয়া মদ আসল কিনা, তা যাচাই করতে বলা হয়েছে।
সরকারি সংস্থাগুলো বলছে, অপরিচিত স্থান থেকে বা সন্দেহজনকভাবে কম দামে মদ না কেনাই নিরাপদ।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩২ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে