
কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার দাবি তোলায় বুকার পুরস্কার বিজয়ী ভারতের সাহিত্যিক অরুন্ধতী রায় ও কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শওকত হোসেনের বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি দিয়েছেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। এই মামলায় অরুন্ধতী রায়ের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে।
ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এই মামলা চালানোর অনুমতি দেওয়া হয়েছে। ওই বছরই দিল্লিতে এক জনসভায় কাশ্মীর ইস্যুতে ‘উসকানিমূলক ভাষণ’ দেওয়ার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে।
২০১০ সালে অরুন্ধতী রায় ও শেখ শওকত হোসেনের বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সুশীল পণ্ডিত ও ‘রুটস ইন কাশ্মীর’ নামে কাশ্মীরি পণ্ডিতদের এক সংগঠন। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ১৫৩বি ও ৫০৫ ধারায় মামলা রুজু হয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারার অধীনে এ ধরনের বিচারের জন্য রাষ্ট্রের অনুমোদনের প্রয়োজন হয়।
ভারতীয় বিধিতে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে বেআইনি কার্যক্রমে সমর্থন, উৎসাহ বা উসকানি দেওয়া সাত বছর পর্যন্ত কারাবাসের শাস্তিযোগ্য।
অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ
অভিযোগে বলা হয়, কমিটি ফর রিলিজ অব পলিটিক্যাল প্রিজনারস আয়োজিত ‘আজাদি: দ্য অনলি ওয়ে’ নামে ২০১০ সালের ২১ অক্টোবরের কনফারেন্সে কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার দাবি তোলা হয়েছিল। সেখানে অরুন্ধতী রায় ও শেখ শওকত হোসেনসহ অন্যদের ভাষণগুলো ছিল ‘উসকানিমূলক’।
এই মামলায় আরও দুই অভিযুক্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাঈদ আবদুল রহমান গিলানি এবং কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সাঈদ আলি শাহ গিলানি। এর আগে সংসদে হামলা-মামলায় সুপ্রিম কোর্ট থেকে মুক্তি পেয়েছিলেন দুজন। কিন্তু এই মামলা নিষ্পত্তির আগেই তাঁরা মারা গেছেন।
ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ১৫৩ বি, ৫০৪, ৫০৫ ধারা এবং ইউএপিএর ১৩ ধারায় অরুন্ধতী রায় ও শেখ শওকত হোসেনের বিরুদ্ধে অভিযোগ আনে দিল্লি পুলিশ। ভারতীয় পেনাল কোডের অধীনে তিনটি ধারায় মামলা পরিচালনা করার অনুমতি দেওয়া হয়েছে।
ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারা ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থান, ভাষা ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ প্রচার ও সম্প্রীতির জন্য ক্ষতিকর কাজের সঙ্গে সম্পর্কিত।
জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর এমন অভিযোগের সঙ্গে সম্পর্কিত ১৫৩বি ধারা। এ ছাড়া, শান্তি বিনষ্টের উদ্দেশ্যে ইচ্ছাকৃত কার্যকলাপের সঙ্গে যুক্ত ৫০৫ ধারা।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে