মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির জোহোর এলাকার সেনাইয়ে এই ঘটনা ঘটে। কুকুরের ওপর নির্যাতন চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সে ভিডিও দেখে ৪৫ বছর বয়সী ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।
মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি কুকুর নির্যাতনের ১৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি একটি কুকুরকে তাড়া করে অজ্ঞাত একটি শক্ত বস্তু দিয়ে আঘাত করছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ঘটনাটি গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৯ মিনিটে সেনাই এলাকার একটি দোকানে ঘটে।
পুলিশ জানায়, কুকুরটি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। স্থানীয় এক ব্যক্তি এর যত্ন নিচ্ছেন।
কুলাই জেলা পুলিশের প্রধান এসিপি তান সেন লি বলেন, ‘পুলিশ একটি ভাইরাল ভিডিওতে কুকুরের ওপর নির্যাতনের ঘটনা দেখেছে। আপডেটইনফো ১১ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মালিক ভিডিওটি আপলোড করেছেন।’
এক বিবৃতিতে এসিপি জানান, স্থানীয় এক ব্যক্তির রিপোর্ট পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। দণ্ডবিধির ধারা ১১৭ অনুসারে অভিযুক্ত ব্যক্তিকে রিমান্ডে নিতে কুলাই ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
এই ঘটনায় দণ্ডবিধির ধারা ৪২৮ এবং প্রাণী কল্যাণ আইন ২০১৫-এর ধারা ২৯ (১) (ক) এর আওতায় তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি তিন বছর কারাদণ্ড ও জরিমানা হতে পারে। আইন অনুযায়ী এ অপরাধে ২০ হাজার রিঙ্গিত থেকে ১ লাখ রিঙ্গিত পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৩ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ ঘণ্টা আগে