মাঝ আকাশে ঝড়ের কবলে পড়েছিল সিঙ্গাপুর এয়ারলাইনসের বোয়িং ৭৭৭-৩০০ ইআর ফ্লাইট। উড়োজাহাজটি লন্ডন থেকে সিঙ্গাপুরে যাচ্ছিল। দুর্ঘটনার কবলে পড়ে উড়োজাহাজটি আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর জরুরি অবতরণ করে। ঝড়ের কবলে তীব্র ঝাঁকুনিতে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।
এক বিবৃতিতে সিঙ্গাপুর এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটে ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিলেন। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস কর্তৃপক্ষ।
সিঙ্গাপুর এয়ারলাইনস কর্তৃপক্ষের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের কর্তৃপক্ষের যোগাযোগ রাখা হচ্ছে। তাঁরা প্রয়োজনীয় মেডিকেল সেবা প্রস্তুত রেখেছে। সিঙ্গাপুর থেকেও একটি টিম থাইল্যান্ডের ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে গেছে।
সিঙ্গাপুরের যোগাযোগমন্ত্রী চি হং টাট বলেন, সরকারের পক্ষ থেকে যাত্রী এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে।

ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ১০টির বেশি অ্যাম্বুলেন্সে করে আহতদের বিমানবন্দর থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে