
ইন্দোনেশিয়ায় গত সপ্তাহে বিশ্বের বৃহত্তম এক দিনের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত ৭১ জন কর্মী ক্লান্তির কারণে মারা গেছেন বলে জানিয়েছে দেশটির সরকার। আজ সোমবার সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ইন্দোনেশিয়ার সরকারের মতে, নির্বাচন পরিচালনায় যুক্ত আরও প্রায় ৪ হাজার নির্বাচনীকর্মী ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। দেশটির নির্বাচনী সংস্থার চেয়ারম্যান হাসিম আসিয়ারি আজ জাকার্তায় এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন।
দেশটিতে ২০১৯ সালের নির্বাচনে ৫০০টিরও বেশি ভোটকেন্দ্রে ভোট গণনা করতে গিয়ে ২৭২ জন কর্মী মারা যান। ফলে এবারের নির্বাচনে সরকার নির্বাচনী কাজে স্বেচ্ছাসেবকদের জন্য বয়সের সীমা আরোপ এবং স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। এরপরও সর্বশেষ নির্বাচন এ পর্যন্ত কয়েক ডজন মানুষ মারা গেছেন।
গত সপ্তাহে প্রায় ছয় ঘণ্টা ধরে চলা নির্বাচনে দেশজুড়ে ৮ লাখ ভোটিং বুথে কাজ করার জন্য ৫০ লাখ লোককে পারিশ্রমিক দেওয়া হয়েছে।
দেশটিতে জাতীয় ও স্থানীয় স্তরে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং আইনপ্রণেতা নির্বাচনে ভোট দেওয়ার জন্য ২০ কোটির বেশি নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হন।
ইন্দোনেশিয়ায় জাতীয় নির্বাচনে শত শত কাগজের ব্যালট বিতরণ, গণনা এবং ফলাফল প্রকাশে টানা ২৪ ঘণ্টা কাজ করতে হয়। অর্থাৎ, ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পর ১২ ঘণ্টারও বেশি সময় কাজ করতে হয়।
সর্বশেষ নির্বাচনে দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ান্তো অনানুষ্ঠানিক ফলাফলের ভিত্তিতে প্রেসিডেন্ট হিসেবে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন। তবে ২০ মার্চের মধ্যে দেশটিতে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে