ইরাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ আল-সুদানিকে মনোনয়ন দেওয়ার পর থেকেই কঠোর বিরোধিতা করে আসছে মোক্তাদা আল-সদরের সমর্থকেরা। শনিবার সংসদ ভবন দখলে নিয়ে মোক্তাদা আল-সদরের সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, নতুন প্রধানমন্ত্রীকে মনোনয়ন দেওয়া নিয়ে ইরাকে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। এর আগে গত বুধবারও সংসদ ভবনে বিক্ষোভ প্রদর্শন করে মোক্তাদা আল-সদরের সমর্থকেরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রমতে, বিক্ষোভে আহত হয়েছে কমপক্ষে ১২৫ জন। এর মধ্যে ১০০ জন বিক্ষোভকারী ও ২৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। জবাবে কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ছোড়ে পুলিশ।
আবু ফোয়াদ নামের এক বিক্ষোভকারী রয়টার্সকে বলেন, ‘আমরা দুর্নীতিমুক্ত একটি সরকারের দাবি জানাই। এটি সবার দাবি।’
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা কর্মকর্তাদের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি।
বাগদাদ থেকে আল-জাজিরার মাহমুদ আবদেল ওয়াহেদ বলেন, ‘মোক্তাদা আল-সদরের সমর্থকেরা এখন সংসদের সদর দপ্তরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবে।’
প্রসঙ্গত, গত অক্টোবরের সাধারণ নির্বাচনে মুকতাদা আল-সদরের রাজনৈতিক জোট সর্বাধিক আসনে জয়লাভ করার পরেও রাজনৈতিক অচলাবস্থার কারণে ক্ষমতা গ্রহণ করতে পারেনি। এ নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। সম্প্রতি মোহাম্মদ আল-সুদানিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ার পর এর বিরোধিতায় বিক্ষোভে নামেন সদরের সমর্থকেরা। মুকতাদা আল-সদর মনে করেন, মোহাম্মদ আল-সুদানি ইরানঘেঁষা।

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
১ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
২ ঘণ্টা আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
৩ ঘণ্টা আগে