জাপানে বন্ধুর সঙ্গে সমুদ্র স্নানে গিয়েছিলেন এক চীনা নারী। পরে তাঁকে উপকূল থেকে সমুদ্রের প্রায় ৮০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। নাম প্রকাশ না করে বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, বয়স বিশের কোঠার সেই নারী একটি রাবারের রিংয়ের মধ্যে টানা ৩৬ ঘণ্টা পানিতে ভেসেছিলেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, টোকিও থেকে দক্ষিণ দিকে সমুদ্র অঞ্চলে নারীটির সম্ভাব্য অবস্থান সম্পর্কে সতর্ক করা হয়েছিল কাছাকাছি অবস্থানে থাকা একটি ছোট জাহাজকে। পরে ওই জাহাজেরই দুজন ক্রু নারীটিকে উদ্ধারের জন্য সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন।
জাপানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রচণ্ড পানি তৃষ্ণায় থাকা ওই নারীকে পরে হাসপাতালে নিয়ে যায় কোস্ট গার্ড হেলিকপ্টারগুলো।
এর আগে সোমবার সন্ধ্যায় নারীটির নিখোঁজ হওয়া নিয়ে পুলিশকে সতর্ক করা হয়েছিল। এ বিষয়ে স্থানীয় জাপান কোস্ট গার্ডের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ৮ জুলাই সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ওই নারীর বন্ধুটি তাঁর নিখোঁজের বিষয়ে কাছাকাছি একটি কনভেনিয়েন্স স্টোরে রিপোর্ট করেছিলেন।
রাজধানী টোকিও থেকে দক্ষিণ দিকে চিবা প্রিফেকচারের বোসো উপদ্বীপের যে জায়গা থেকে ওই নারীকে উদ্ধার করা হয় সোজাসুজি দূরত্বে তা অন্তত ৫০ মাইল দূরে ছিল।
উদ্ধারকারীদের ওই নারী জানিয়েছেন, রাবারের রিংয়ে ভেসে থাকার কারণে সমুদ্রের অনেক গভীরে চলে গিয়েছিলেন তিনি। পরে আর সৈকতে ফিরে আসতে পারেননি।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩২ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে