মিয়ানমারে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিসহ (এনএলডি) ৪০টি দলকে বিলুপ্ত করছে দেশটির সামরিক জান্তা নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন মায়াওয়াদি টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা ও রয়টার্স। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মায়াওয়াদি টিভি এক সংবাদ বুলেটিনে জানিয়েছে, ক্ষমতাসীন সামরিক বাহিনী আরোপিত নতুন নির্বাচন আইন মেনে ৬৩টি দল স্থানীয় ও জাতীয় পর্যায়ে নিবন্ধিত হয়েছে। কিন্ত সু চির দল এনএলডিসহ ৪০টি দল নিবন্ধন করেনি। তাই এসব দল বিলুপ্ত হয়ে গেছে।
সেনাবাহিনী আগামী জুলাইয়ের শেষ নাগাদ দেশে নতুন জাতীয় নির্বাচন করতে চায়। যদিও কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। সে জন্য গত জানুয়ারিতে নতুন নির্বাচনী আইনের অধীনে পুনর্নিবন্ধনের জন্য রাজনৈতিক দলগুলোকে দুই মাস সময় বেঁধে দেয় সামরিক বাহিনী। কিন্তু ফেব্রুয়ারিত নিরাপত্তা নিশ্চিত করা যায়নি এমন অজুহাত দেখিয়ে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় বাড়িয়ে নেয় তারা। এখন বিরোধীরা বলেছে যে এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হবে না।
এ নিয়ে মঙ্গলবার বোবো উ নামের এনএলডির এক নির্বাচিত আইন প্রণেতা বলেন, একটি অবৈধ নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে এনএলডি প্রতিদ্বন্দ্বিতা করবে না। জনগণকে নির্যাতন করছে সামরিক বাহিনী। এমন সময়ে একটি নির্বাচন হবে যখন অনেক রাজনৈতিক নেতা ও কর্মীকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। আমরা তা একেবারেই মেনে নেব না।’
মায়ানমারে ২০২০ সালের নভেম্বরে সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে অং সান সু চির দল এনএলডি বিপুল ভোটে জয়লাভ করে। কিন্তু তিন মাসেরও কম সময়ের মধ্যে একটি অভ্যুত্থান ঘটিয়ে সু চিকে কারাগারে পাঠায় দেশটির সেনাবাহিনী। এরপর ভোট জালিয়াতিসহ বেশ কিছু অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলায় দোষী সাব্যস্ত হয়ে ৩৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন ৭৭ বছর বয়সী এই নোবেল বিজয়ী। সমর্থকদের দাবি, তাঁকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেওয়া থেকে বিরত রাখার জন্য এসব অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে সর্বশেষ জাতীয় নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছিল বলে অভ্যুত্থানকে ন্যায্য বলে দাবি করছে সেনাবাহিনী। যদিও পর্যবেক্ষকরা ওই নির্বাচনে বড় কোনো অনিয়মের অভিযোগ তোলেননি।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৪০ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে