জাপানের উপকূলে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী একটি ট্যাংকার ডুবে অন্তত আটজন নাবিক মারা গেছেন। এ ছাড়া নিখোঁজ আছেন আরও দুজন। তাদের উদ্ধারের প্রচেষ্টা চলছে। টোকিওর কর্মকর্তাদের বরাতে খবরটি দিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
স্থানীয় সময় আজ বুধবার জাপানের রাজধানী টোকিও থেকে এক হাজার কিলোমিটার দূরের মুত্সুরেজিমা দ্বীপের কাছে উত্তাল সমুদ্রে ১১ জন নাবিকসহ উল্টে যায় দক্ষিণ কোরিয়ার রাসায়নিক পণ্যবাহী ট্যাংকার কেইয়ংসান।
এর আগে জাপানের কোস্ট গার্ডের বরাতে জাপানি বার্তা সংস্থা এনএইচকে বলেছিল যে, তারা ১১ জন নাবিকের মধ্যে ছয়জনকে উদ্ধার করা হয়েছে। পরে সংখ্যা সংশোধন করা হয়।
রাসায়নিক পণ্যবাহী ট্যাংকারটি আজ ভোরে জাপানের পশ্চিম ইয়ামাগুচি প্রদেশে জাপানের কোস্ট গার্ডকে বিপদে পড়ার সংকেত পাঠিয়েছিল। ভারী বাতাসে ট্যাংকারটি নোঙর করতে বাধ্য হয়। একপর্যায়ে উত্তাল সমুদ্রে কাত হতে হতে ডুবে যায় কেইয়ংসান।
ট্যাংকারটির নাবিকদের মধ্যে ছিলেন দুজন দক্ষিণ কোরীয়, আটজন ইন্দোনেশীয় এবং একজন চীনের নাগরিক।
পরবর্তীতে কোস্টগার্ড জানায় একজন ইন্দোনেশিয়ানকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন তারা। তবে উদ্ধারকৃত অপরজন জীবিত নাকি মৃত তা নিশ্চিত করতে পারেননি তারা।
কোস্টগার্ড জানিয়েছে, যখন তারা ঘটনাস্থলে পৌঁছায় তখন জাহাজটি পুরোপুরি ডুবে গিয়েছিল। এসআইকের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জাহাজটির উপরের অংশ পুরোপুরি পানির নিচে চলে গেছে। আর নিচের অংশটি উপরে ওঠে গেছে।
একটি বিমান এবং একটি টহল জাহাজ মুত্সুরেজিমার পশ্চিমে সমুদ্রে এখনো অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। মুত্সুরেজিমা মূলত একটি দ্বীপ যা জাপানের প্রধান হোনশু দ্বীপের শিমোনোসেকি শহরের অংশ।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১৬ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে