ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ৩ সন্ত্রাসী নিহত হয়েছে। আজ বুধবার শ্রীনগরের রামগড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে একটি টুইট বার্তায় এমনটি বলা হয়েছে।
জম্মু কাশ্মীরের শীর্ষ পুলিশ কর্মকর্তা দিলবাগ সিং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, রামগড়ে যে ৩ সন্ত্রাসী গুলো নিহত হয়েছেন তার মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে। মেহরান নামে ওই সন্ত্রাসী সম্প্রতি কাশ্মীরে শিক্ষক খুনের সঙ্গে যুক্ত। তিনি বাইরের দেশ থেকে এসেছিলেন।
এই ঘটনা প্রত্যক্ষদর্শীরা এনডিটিভিকে জানান, রামবাগ ফ্লাইওভারের নিচে একটি ব্যস্ত বাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ হয় এবং কয়েক মিনিটের মধ্যে তিনজন নিহত হয়।
চলতি বছর ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে লড়াইয়ে ১৪৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এদের মধ্যে ১২৭ জন স্থানীয় এবং ২১ জন বিদেশি।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৮ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে