পূর্ব লাদাখ সীমান্তে দীর্ঘদিনের উত্তেজনা কমাতে ভারত ও চীন একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল উ কিয়ান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সংবাদ সম্মেলনে উ কিয়ান বলেন, ‘বর্তমানে, চীন ও ভারতীয় সেনাবাহিনী সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে একসঙ্গে কাজ করছে এবং সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ভারতের সঙ্গে যৌথভাবে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রস্তুত।’
গত বছরের শেষের দিকে, ভারত ও চীন ডেপসাং এবং ডেমচক থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করে। এই দুটি স্থান ছিল দুই দেশের মধ্যে উত্তেজনার শেষ কেন্দ্রবিন্দু। এর ফলে চার বছরের বেশি সময় ধরে চলা অচলাবস্থার অবসান হয়।
চুক্তি চূড়ান্ত হওয়ার পর, গত বছরের ২৩ অক্টোবর রাশিয়ার কাজানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আলোচনা করেন। বৈঠকে, দুই দেশ বিভিন্ন স্তরের আলোচনা প্রক্রিয়া পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়।
এরপর, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত বছরের ১৮ ডিসেম্বর বেইজিংয়ে ২৩তম বিশেষ প্রতিনিধি (এসআর) পর্যায়ে আলোচনায় বসেন। এই ধারাবাহিকতায়, গত ২৬ জানুয়ারি ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি চীনের ভাইস মিনিস্টার সান ওয়েডংয়ের সঙ্গে বৈঠক করেন।
বিশ্লেষকেরা বলছেন, পরপর কয়েক দফা বৈঠকের পর উভয় দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এদিকে ভারত বরাবরই বলে আসছে, সীমান্তে শান্তি প্রতিষ্ঠিত না হলে চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে