মাত্র দুই মাস আগেই অক্সিজেনের অভাবে হাঁসফাঁস করা ভারতকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল ইন্দোনেশিয়া। বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বাজে সময় পাড়ি দিচ্ছে দেশটি। মহামারি পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। হাসপাতালগুলোতে রোগীদের ঠাঁই দিতে পারছে না কর্তৃপক্ষ। সবচেয়ে তীব্র হয়ে উঠেছে অক্সিজেনের অভাব। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে হাসপাতালের শয্যা ও অক্সিজেনের অভাবে দেশটির অসংখ্য রোগী এখন বাড়িতেই মারা যাচ্ছেন।
বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭ জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬ হাজার ১৯৭ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছেন ২৫ লাখ ২৭ হাজার ২০৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৪৬৪ জনের।
অক্সিজেনের সংকট সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। অক্সিজেন কেনার জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সামনে এখন মানুষের দীর্ঘ সারি। অক্সিজেন হাতে পৌঁছানোর আগেই অনেকের প্রিয়জন মারা যাচ্ছেন।
পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইন্দোনেশিয়ার সরকার সিঙ্গাপুর ও চীন থেকে অক্সিজেন আমদানি করার চেষ্টা করছে। গত শুক্রবার সিঙ্গাপুর থেকে ১ হাজার অক্সিজেন সিলিন্ডার, কনসেনট্রেটর ও ভেন্টিলেটরের একটি চালান ইন্দোনেশিয়ায় পৌঁছেছে। এ ছাড়া অস্ট্রেলিয়া থেকেও অক্সিজেন সহায়তা আসছে বলে জানা গেছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে