
যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য যুদ্ধের আবহে আঞ্চলিক বাণিজ্য প্রসারের লক্ষ্যে পাঁচ বছর পর প্রথমবারের মতো অর্থনৈতিক আলোচনায় বসেছে দক্ষিণ কোরিয়া, চীন ও জাপান। গতকাল রোববার এই তিন এশীয় রপ্তানিনির্ভর দেশের বাণিজ্যমন্ত্রীরা বৈঠকে বসেন। বৈঠকে তাঁরা আঞ্চলিক ও বিশ্ব বাণিজ্য প্রসারে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে সম্মত হন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠক শেষে জারি করা এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ কোরিয়া-জাপান-চীনের মন্ত্রীরা ‘একটি ব্যাপক ও উচ্চ-পর্যায়ের’ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যেতে এবং ‘আঞ্চলিক ও বিশ্ব বাণিজ্যের’ প্রসারে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে সম্মত হয়েছেন।
দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী আন ডুক-গেউন আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারত্বের (আরসিইপি) বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আরসিইপি বাস্তবায়নের ওপর জোর দেওয়া এবং কোরিয়া-চীন-জাপান মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার মাধ্যমে এই তিন দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের একটি কাঠামো তৈরি করা প্রয়োজন।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের ঘোষণার আগে এই বৈঠক অনুষ্ঠিত হলো। ট্রাম্প এই পদক্ষেপকে ‘মুক্তি দিবস’ হিসেবে অভিহিত করেছেন এবং এর মাধ্যমে ওয়াশিংটনের বাণিজ্যিক অংশীদারত্বে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন।
সিউল, বেইজিং ও টোকিও যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদার হলেও আঞ্চলিক বিরোধ এবং ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় পানি নির্গমনের মতো বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছে। ২০১২ সালে আলোচনা শুরু হওয়ার পর থেকে ত্রিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তির ক্ষেত্রে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
আরসিইপি হলো—২০২২ সালে কার্যকর হওয়া ১৫টি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশের মধ্যে একটি বাণিজ্য কাঠামো, যার লক্ষ্য হলো বাণিজ্য বাধা হ্রাস করা।
এদিকে, গত সপ্তাহে ট্রাম্প গাড়ি ও যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক ঘোষণা করেছেন। এই পদক্ষেপের ফলে এশীয় গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষভাবে। কারণ, এই দেশগুলোই যুক্তরাষ্ট্রে গাড়ি রপ্তানিকারকদের মধ্যে অন্যতম।
শেয়ারবাজার এসঅ্যান্ডপির তথ্য অনুযায়ী, মেক্সিকোর পর দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে গাড়ি রপ্তানিকারকদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং এরপর রয়েছে জাপান। বৈঠকে মন্ত্রীরা তাদের পরবর্তী মন্ত্রী পর্যায়ের বৈঠক জাপানে অনুষ্ঠিত করার বিষয়ে সম্মত হয়েছেন।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে