
ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেছিল ১৫ জন বাংলাদেশি। পরে গতকাল সোমবার তাদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশির সময় আটক করা হয়। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর অনুমান, এই বাংলাদেশিরা দেশটিতে চোরাচালানের উদ্দেশ্য নিয়ে প্রবেশ করার চেষ্টা করেছিল।
মালয়েশিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার পনেরো জন বাংলাদেশির একটি দল ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেন। পরে তাদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশির সময় আটক করা হয়েছে।
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা একেপিএস জানিয়েছে, এই দলটি ক্রিকেটারদের পোশাক পরে করে এবং একটি টুর্নামেন্ট সংগঠনের চিঠি উপস্থাপন করে কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তবে তদন্তে জানা গেছে, কথিত পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের নামে ইস্যু করা সেই চিঠিটি ভুয়া।
একেপিএস-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘২১ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে কোনো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা নেই।’ সংস্থাটি আরও জানিয়েছে, দলটি তাদের স্পনসরকে জামিনদার হিসেবে উপস্থাপন করতে চাইলে সন্দেহ আরও তীব্র হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘তবে উপস্থিত জামিনদার স্বীকার করেছেন, তিনি ওই ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে কোনো তথ্য জানেন না এবং কেবল একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে এসেছেন।’ সংস্থাটি জানিয়েছে, আরও তদন্তের পর নিশ্চিত হওয়া যায় যে, তাদের ক্রিকেটার হওয়ার কোনো প্রমাণ নেই এবং এটি সম্ভবত এমন একটি চক্রের অংশ যারা ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল অন্য কোনো উদ্দেশ্যে।
এরপর, দলটিকে মালয়েশিয়ায় অবতরণ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং নির্দেশনা জারি করা হয়। এ ছাড়া, তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার বিদ্যমান অভিবাসন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে একেপিএস।
মালয়েশিয়ার আইন প্রয়োগকারী সংস্থাটি সতর্ক করে বলেছে যে, ক্রীড়া ভিসার অপব্যবহার করে অবৈধ কর্মসংস্থান বা মানবপাচারের মতো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩২ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে