
মালদ্বীপের প্রধান কৌঁসুলি (প্রসিকিউটর জেনারেল) হুসাইন শামীমের ওপর হামলা হয়েছে। নিজ বাসভবনের কাছেই দুর্বৃত্তরা তাঁকে হাতুড়ি দিয়ে আঘাত করেছে বলে নিশ্চিত করেছে মালদ্বীপ পুলিশ সার্ভিস (এমপিএস)। এতে হাত ভেঙে গেছে তাঁর।
আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। এখন নিজের বাসায় সুস্থ আছেন হুসাইন শামীম। মালদ্বীপের গণমাধ্যম মালদ্বীপ রিপাবলিক এক প্রতিবেদনে আজ বুধবার সকালে ঘটে যাওয়া ঘটনাটি জানিয়েছে।
নূর মসজিদের কাছে অবস্থিত হুসাইন শামীমের বাসভবন। সেখানে মোটরসাইকেল পার্ক করার পরপরই তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাঁর ওপর হাতুড়ি দিয়ে হামলা করেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, এই হামলায় তাঁর হাতের হাড় ভেঙে গেছে।
পুলিশ নিশ্চিত করেছে, হামলায় ব্যবহৃত অস্ত্রটি ধারালো বস্তু ছিল না। বর্তমানে ঘটনার তদন্ত চলছে।
প্রধান কৌঁসুলির ওপর হামলার ঘটনায় রাজনৈতিক নেতা ও দলগুলো ব্যাপক নিন্দা জানিয়েছে। সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ সামাজিক প্ল্যাটফর্মে ক্ষোভ প্রকাশ করে এই হামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন। দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
মোহাম্মদ সোলিহের রাজনৈতিক দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টিও (এমডিপি) এই হামলার নিন্দা জানিয়েছে। সরকার এবং অপরাধী চক্রের মধ্যে সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেছে তারা। এক বিবৃতিতে এমডিপি বলেছে, সরকারি কর্মকর্তা ও সন্ত্রাসী গ্যাংগুলোর মধ্যে সম্পর্কের প্রমাণ এই হামলা। সরকার এই গ্যাংগুলোকে সুরক্ষা দিচ্ছে।
ডেমোক্র্যাটরা বিষয়টি সম্পর্কে ন্যাশনাল সিকিউরিটি সার্ভিসের সংসদীয় কমিটিকে অবগত করে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে। সেন্ট্রাল হেনভেইরুর সংসদ সদস্য এবং ডেমোক্র্যাটসের সভাপতি হাসান লতিফ সংসদের স্পিকার মোহাম্মদ আসলামের কাছে একটি চিঠি লিখে ব্যাপক তদন্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৯ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে