
অস্ট্রেলিয়ার ক্যাঙারু দ্বীপের বুনো প্রকৃতিতে দীর্ঘ ৫২৯ দিন কাটানোর পর ছোট আকৃতির একটি ডাকশান্ড কুকুরকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এই বিষয়ে কাংগালা ওয়াইল্ডলাইফ রেসকিউ-এর উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তাঁরা দিনরাত পরিশ্রম করে ভ্যালেরি নামের কুকুরটিকে খুঁজে বের করার চেষ্টা চালিয়েছেন।
রোববার বিবিসি জানিয়েছে, প্রেমিক জোশুয়া ফিশলক এবং পোষা কুকুর ভ্যালেরিকে সঙ্গে নিয়ে ২০২৩ সালের নভেম্বরে একটি ক্যাম্পিং ট্রিপে গিয়েছিলেন জর্জিয়া গার্ডনার। একপর্যায়ে কুকুরটিকে ক্যাম্পসাইটে খেলায় ব্যস্ত রেখে মাছ ধরতে গিয়েছিলেন জর্জিয়া ও জোশুয়া। কিন্তু ফিরে এসে তাঁরা দেখেন, এটি আর নেই!
এদিকে বুনো পরিবেশে প্রচণ্ড গরম সহ্য করে এবং বিষাক্ত সাপ এড়িয়ে অবিশ্বাস্যভাবে বেঁচে ছিল ভ্যালেরি। উদ্ধারকর্মীরা তাকে উদ্ধারের জন্য তার মালকিন জর্জিয়ার টি-শার্ট দিয়ে ঘ্রাণের একটি পথ তৈরি করেছিল। সেই ঘ্রাণই শেষ পর্যন্ত কুকুরটিকে পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কাংগালার পক্ষ থেকে বলা হয়েছে—নিরলস প্রচেষ্টার পর, অবশেষে ভ্যালেরিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং সে সুস্থ আছে।
ভ্যালেরিকে খুঁজে পেতে স্বেচ্ছাসেবকেরা এক হাজার ঘণ্টারও বেশি সময় এবং পাঁচ হাজার কিলোমিটার এলাকা জুড়ে অনুসন্ধান চালিয়েছেন।
উদ্ধারকাজের অংশ হিসেবে নজরদারি ক্যামেরা এবং খাবার রেখে দূরনিয়ন্ত্রিত ফাঁদ ব্যবহার করা হয়। এই ফাঁদে মালকিন জর্জিয়ার কাপড় ও ভ্যালেরির প্রিয় খেলনাগুলোও রাখা হয়েছিল।
যুক্তরাষ্ট্র-ভিত্তিক ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে বিবিসি আরও জানিয়েছে, নিখোঁজ হওয়ার শুরুর দিকেই অন্যান্য ক্যাম্পাররা ভ্যালেরিকে একটি পার্ক করে রাখা গাড়ির নিচে দেখতে পেয়েছিলেন। তবে কুকুরটি ভয় পেয়ে তখন জঙ্গলের দিকে পালিয়ে গিয়েছিল।
ভ্যালেরিকে উদ্ধার করা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন উদ্ধারকারী সংস্থা কাংগালার অন্যতম পরিচালক জারেড কারান। তিনি বলেন, ‘সব কুকুরের মধ্যে এটা ছিল এমন একটি, যাকে দেখে কখনোই মনে হবে না এটি বেঁচে থাকতে পারবে। তবে এদের ঘ্রাণশক্তি সত্যিই ভালো।’
একটি ১৫ মিনিটের ভিডিওতে কাংগালার পরিচালক লিসা ও জারেড কারান পুরো উদ্ধার অভিযানের নাটকীয় গল্পটি তুলে ধরেছেন। জারেড বলেন, ‘আমরা অপেক্ষা করছিলাম যতক্ষণ না ভ্যালেরি ফাঁদের পেছনের কোণে প্রবেশ করে এবং পুরোপুরি শান্ত হয়। সৌভাগ্যক্রমে সবকিছু ঠিকঠাক কাজ করেছে।’
উদ্ধারের পর ভ্যালেরির মালকিন জর্জিয়া গার্ডনার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘যারা কখনো তাদের প্রিয় পোষা প্রাণী হারিয়েছে, তাদের অনুভূতি একেবারে যথার্থ। কখনো আশাকে হারাবেন না। ভালো মানুষের জন্য ভালো কিছু ঘটে।’

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই...
২৮ মিনিট আগে
গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
২ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৪ ঘণ্টা আগে