আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো আজ বুধবার খুলল দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়। তবে নারী শিক্ষার্থীরা পুরুষদের থেকে আলাদা শ্রেণিকক্ষ ব্যবহার ও পর্দার নিয়ম কানুন মেনে ক্লাসে ফিরতে পারবে বলে জানিয়েছে তালেবান।
তবে তালেবান প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিষয়টি না জানালেও একজন শিক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমনটি জানিয়েছেন।
একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের নানগারহার বিশ্ববিদ্যালয়ে একটি পৃথক দরজা দিয়ে নারী শিক্ষার্থীদের প্রবেশ করতে দেখা গেছে। এটি আফগানিস্তানের সবচেয়ে বড় সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি।
এর আগে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের পূর্ববর্তী শাসনামলে নারী শিক্ষা নিষিদ্ধ করা হয়েছিল। তবে গোষ্ঠীটি গত ১৫ আগস্ট ক্ষমতাগ্রহণের সময় জানায়, এবার তারা পরিবর্তন হবে। তবে আফগানিস্তানের অনেক প্রদেশের নারীরা এখনো স্কুলে ফিরতে পারেনি। আফগানিস্তানে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় আবার চালু হয়েছে, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই নারীরা ফিরতে পারেননি।
আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানে নারীর শিক্ষাকে একটি গুরুত্বপূর্ণ দাবি হিসেবে তুলে ধরেছে।
জাতিসংঘ আফগানিস্তানের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে নারী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির প্রশংসা করেছে।
নানগারহার বিশ্ববিদ্যালয়ের প্রধান খলিল আহমদ বিহসুদওয়াল রয়টার্সকে বলেন, পুরুষ ও নারী শিক্ষার্থীরা আলাদা ক্লাসে অংশ নেবে, যা অনেক প্রদেশে ইতিমধ্যেই চালু রয়েছে। আফগানিস্তানে শুধুমাত্র উষ্ণ প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলো বুধবার খোলা হয়েছে কাবুলসহ ঠান্ডা অঞ্চলে বিশ্ববিদ্যালয়গুলো ২৬ ফেব্রুয়ারি থেকে পুনরায় চালু হবে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে