সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের ই-কমার্স লেনদেন নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া। আজ বুধবার দেশটির বাণিজ্যমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন।
বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য বিক্রি বেড়ে যাওয়ায় ইন্দোনেশিয়ার সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী ও বিপণিবিতানগুলো হুমকির মধ্যে পড়েছে। এ অবস্থায় অফলাইনের ব্যবসায়ীদের রক্ষা করার জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ এশিয়া বিশেষ করে ইন্দোনেশিয়ার বাজারকে টার্গেট করে অনলাইন ভিত্তিক বাজার সৃষ্টির জন্য চীনা সামাজিক মাধ্যম টিকটক বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়ার তিন মাস পর নতুন সিদ্ধান্তটি এসেছে।
জানা গেছে, ইন্দোনেশিয়ায় প্রায় সাড়ে ১২ কোটি অ্যাকটিভ ইউজার রয়েছে টিকটকের। ইন্দোনেশিয়ায় বিপুল আয়ের লক্ষ্যমাত্রা ছিল এই মাধ্যমটির।
বুধবার ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী জুলকিফলি হাসান জাকার্তায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গতকাল থেকে এই বাণিজ্য বিধি কার্যকর হয়েছে। সামাজিক মাধ্যমগুলো নতুন নিয়ম মেনে চলতে এক সপ্তাহ সময় পাবে।’
বাণিজ্যমন্ত্রী জানান, ব্যবসায়িক প্রতিযোগিতায় সমতা আনতে নতুন আইন পাস করা হয়েছে। এই আইনে সামাজিক মাধ্যমগুলো সরাসরি বাণিজ্য করতে পারবে না, তবে পণ্যের প্রচারণা চালাতে পারবে।
টিকটকের নাম উল্লেখ না করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সামাজিক মাধ্যমগুলো টিভি চ্যানেলের মতো বিজ্ঞাপন প্রচার করতে পারে। কিন্তু এখানে সরাসরি বাণিজ্য হওয়া উচিত নয়। তারা দোকান খুলতে পারে না, সরাসরি পণ্য বিক্রি করতে পারে না।’

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে