প্রায় দুই দশক ধরে হাক্কানি নেটওয়ার্কের বর্তমান প্রধান সিরাজুদ্দিন হাক্কানি ছিলেন সন্ত্রাসের প্রতীক। আফগানিস্তানে মার্কিন বাহিনী এবং আফগান বেসামরিকদের বিরুদ্ধে অসংখ্য প্রাণঘাতী হামলার নেতৃত্ব দিয়েছেন তিনি। এক সময়ের মোস্ট ওয়ান্টেড এই সন্ত্রাসীর বর্তমান কার্যকলাপ নিয়ে বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। এই প্রতিবেদন অনুযায়ী, হাক্কানির কার্যকলাপে ইতিবাচক পরিবর্তন ঘটেছে। আফগানিস্তানের সবচেয়ে ভয়ংকর জঙ্গি থেকে তিনি এখন দেশটির তালেবান শাসনের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বাধীন হাক্কানি নেটওয়ার্ক এখন আফগানিস্তানের তালেবান শাসনের অংশীদার। আফগান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি নিজেও।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ২০২১ সালে তালেবান বাহিনী আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর একজন বাস্তববাদী কূটনীতিক হিসাবে আবির্ভূত হন হাক্কানি। বিশেষ করে শেখ হাইবাতুল্লাহ আখুন্দজাদার নেতৃত্বে কট্টরপন্থী তালেবান সরকারের মধ্যে থেকেও তিনি মধ্যপন্থী দৃষ্টিভঙ্গির পক্ষে কথা বলা শুরু করেছিলেন।
তালেবানের একজন জ্যেষ্ঠ নেতা হিসেবে সিরাজুদ্দিন হাক্কানি মেয়েদের ষষ্ঠ শ্রেণির বেশি পড়ার অনুমতি এবং সরকারে নারীদের কাজ করার অনুমতি দেওয়ার মতো নীতিগুলোর ওপর জোর দিয়ে আসছেন। পাশাপাশি তিনি ইউরোপ, রাশিয়া এবং চীন সহ বিভিন্ন জাতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে তিনি তালেবানের মধ্যে থাকা চরমপন্থী দলগুলোর প্রভাব কমানোরও চেষ্টা করছেন।
কালিমাযুক্ত অতীত থাকলেও হাক্কানির বর্তমান কার্যকলাপকে আফগানিস্তানের একটি ইতিবাচক সম্পৃক্ততার সুযোগ হিসেবে দেখছেন পশ্চিমা কূটনীতিকেরা। তাঁরা যুক্তি দিচ্ছেন, হাক্কানিকে এই মুহূর্তে প্রত্যাখ্যান করলে অতীতের মতোই আরেকটি ভুল পদক্ষেপ হবে। তা ছাড়া যুদ্ধের দিনগুলোতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার চেষ্টাও করেছিলেন। তিনি নিজেকে আমেরিকা-বিরোধী মতাদর্শী হিসেবে না রেখে বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
এদিকে তালেবান শাসনের মধ্যে থেকে আফগানিস্তানে ইতিবাচক পরিবর্তন আনা সহজ বিষয় নয়। ফলে অভ্যন্তরীণভাবে নানা ধরনের প্রতিবন্ধকতারও মুখোমুখি হচ্ছেন হাক্কানি। তালেবান শাসনকে কিছুটা উদারপন্থী করতে গিয়ে তাঁর প্রচেষ্টা প্রায় সময়ই সংগঠনটির আমির শেখ হাইবাতুল্লাহ আখুন্দজাদার কট্টরপন্থী অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে আখুন্দজাদা আফগান নারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আরও জোরদার করেছেন। এ অবস্থায় হাক্কানির অনেক মিত্র আখুন্দজাদার ক্র্যাকডাউনে নীরব হয়ে গেছেন।
এসব চ্যালেঞ্জ সত্ত্বেও আফগানিস্তানকে ইতিবাচক দিকে নিয়ে যেতে হাক্কানির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাঁর কূটনৈতিক কার্যকলাপও আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। গত জুনেই তিনি সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন। সামগ্রিকভাবে আফগানিস্তানের অনমনীয় শাসনব্যবস্থায় সম্ভাব্য পরিবর্তনের সিরাজুদ্দিন হাক্কানিকেই আশার ঝলক হিসেবে দেখছে এখন বাকি দুনিয়া।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২৭ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে