দীর্ঘদিনের সঙ্গী সোফি অ্যালাউচের সঙ্গে অবশেষে গাঁটছড়া বাঁধলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। তিনি অস্ট্রেলিয়ার প্রথম নারী সমকামী সংসদ সদস্য। আজ রোববার ইনস্টাগ্রামে নিজের বিয়ের খবর প্রকাশ করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ও ফুল হাতে বিয়ের পোশাকে স্ত্রী অ্যালাউচের ছবি প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা আনন্দিত যে আমাদের পরিবারের সদস্য এবং বন্ধুরা আমাদের সঙ্গে এই বিশেষ দিনটি ভাগ করে নিতে পেরেছে।’
প্রায় দুই দশক ধরে এক সঙ্গে আছেন ওং ও অ্যালাউচ। সিডনি হেরাল্ডের প্রতিবেদন অনুসারে, গতকাল শনিবার দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী অ্যাডেলাইডে এক ওয়াইন সংরক্ষণশালায় বিয়ে করেন তারা। ওং সিনেটে দক্ষিণ অস্ট্রেলিয়া প্রদেশের প্রতিনিধিত্ব করেন।
২০০২ সাল থেকে লেবার পার্টির সিনেট সদস্যের দায়িত্ব পালন করে আসছেন ওং। তিনিই প্রথম এশীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার মন্ত্রিপরিষদের সদস্য।
২০১৭ সালে অস্ট্রেলিয়া সমলিঙ্গ বিয়ে বৈধ করে। ১৯৯৭ সালের আগ পর্যন্ত দেশটিতে সমকামিতাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হতো না।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে