টেলিভিশনের নারী সংবাদ উপস্থাপকদের মুখ ঢেকে রাখার নির্দেশ দিয়েছে তালেবান। যা আগামী ২১ মে থেকে কার্যকর হবে। বুধবার আফগানিস্তানের মিডিয়া আউটলেটগুলোকে তালেবানের পক্ষ থেকে এ বিষয়ে ডিক্রি জারির কথা জানানো হয়।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ, পুরুষসঙ্গী ছাড়া নারীদের দূরে ভ্রমণ নিষিদ্ধ করার পর এবার নারী সংবাদ উপস্থাপকদের মুখ ঢেকে রাখার নির্দেশনার কথা জানাল তালেবান।
এই নির্দেশের প্রতিক্রিয়ায় আফগানিস্তানের এক নারী সাংবাদিক বলেছেন, ‘তাঁরা (তালেবান) আমাদের টিভিতে উপস্থাপনা বন্ধ করতে পরোক্ষভাবে চাপ দিচ্ছে। মুখ ঢেকে কীভাবে সংবাদ পাঠ করা যায়?’
নারীদের বিষয়ে তালেবানের এমন অবস্থান নিয়ে টুইটারে বইছে সমালোচনার ঝড়। টুইটারে একজন লিখেছেন, ‘বিশ্বের অন্যান্য দেশগুলো যেখানে মানুষকে করোনার হাত থেকে সুরক্ষা দিতে মাস্ক পরতে বলছে আর সেখানে তালেবান নারী সাংবাদিকদের মুখ দেখা থেকে লোকজনকে সুরক্ষা দিতে মাস্ক পরার কথা বলছে। তালেবানের জন্য নারীরাই একটি রোগ।’

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৩৮ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে