ইরাকের রাজধানী বাগদাদের ‘গ্রিন জোন’ হিসেবে পরিচিত সুরক্ষিত এলাকায় রকেট হামলা হয়েছে। এই হামলায় দুই শিশুসহ তিনজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই হামলা চালানো হয়।
ইরাকের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, তিনটি রকেটের মধ্যে একটি স্কুলে গিয়ে আঘাত হানে। আর দুটি মার্কিন দূতাবাসের মাঠে গিয়ে আঘাত হানে।
ইরাক পার্লামেন্টের সদ্য নিয়োগ হওয়া স্পিকারকে বরখাস্ত করেন দেশটির একটি শীর্ষ আদালত। এ নিয়ে ইরাকের রাজনীতিতে শুরু হয়েছে নতুন সংকট। এরই মধ্যে মার্কিন দূতাবাসে হামলা চালানো হলো।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের উচ্চপদস্থ একজন কর্মকর্তা জানান, গ্রিন জোন লক্ষ্য করে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে দুটি মার্কিন দূতাবাসে আঘাত হানে। আরেকটি কাছের একটি স্কুলে আঘাত হানে। আহতদের মধ্যে একজন নারী, এক মেয়ে ও এক ছেলেশিশু রয়েছে।
সম্প্রতি মার্কিন সেনাবাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট হামলার ঘটনা ঘটেছে ইরাকে। মার্কিন প্রশাসনের দাবি, ইরানপন্থিরাই এই হামলাগুলো চালিয়ে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের নিরাপত্তা বাহিনীর আরেকটি সূত্র জানায়, মার্কিন দূতাবাসের ভেতরে কোনো ক্ষতি হয়নি অথবা কেউ আহত হয়নি।
এদিকে এই হামলার নিন্দা জানিয়েছে ইরাকের মার্কিন দূতাবাস। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইরাকের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইরাকের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে।
এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে