জাপান সফর করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন। যাত্রাপথে পাপুয়া নিউগিনিতে জ্বালানি ভরার সময় তাঁকে বহনকারী বিমানটিতে বড় ধরনের ত্রুটি ধরা পড়ে। এ অবস্থায় অন্য আরেকটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি জাপানের উদ্দেশে রওনা হন।
সোমবার প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়, রোববার বিমানে ত্রুটি দেখা দেওয়ার ফলে পাপুয়া নিউগিনিতে এক দিন যাত্রাবিরতি দেন ক্রিস্টোফার লুক্সন। পরে সোমবার পাপুয়া নিউগিনির পোর্ট মোরসবি থেকে অন্য আরেকটি বিমানে চড়েন। তবে তাঁর সঙ্গে থাকা সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা পোর্ট মোরসবিতেই আটকা পড়েন।
নিউজিল্যান্ডের প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, পাখায় ছোট একটি ফ্ল্যাপের জন্য প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি উঁচুতে ওঠা এবং দ্রুতগতিতে চলার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল।
চার দিনের জাপান সফরে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করবেন লুক্সন।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৮ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে