সরকারিভাবে প্রথমবারের মতো করোনা সংক্রমণের কথা স্বীকার করেছে উত্তর কোরিয়া। পাশাপাশি দেশজুড়ে লকডাউনের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, পিয়ংইয়ং শহরে ওমিক্রন ভাইরাস শনাক্ত হয়েছে। তবে কতজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে, সে ব্যাপারে কিছু বলা হয়নি।
দেশটির নেতা কিম জং উন করোনা নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি উত্তর কোরিয়াজুড়ে ‘গুরুতর জরুরি অবস্থা’ জারি করেছেন। এত দিন করোনা সংক্রমণের কথা সরকারিভাবে স্বীকার করা না হলেও পর্যবেক্ষকরা মনে করেন, দেশটিতে দীর্ঘদিন ধরেই করোনা ভাইরাসের উপস্থিতি রয়েছে।
বহির্বিশ্বের বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়ায় ২ কোটি ৫০ লাখ মানুষ করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। কারণ দেশটির সরকার উত্তর কোরিয়ায় করোনা টিকার কার্যক্রম পরিচালনা করেনি। এমনকি গত বছর কয়েক লাখ অ্যাস্ট্রাজেনেকা এবং সিনোভ্যাক টিকা সরবরাহ করার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
উত্তর কোরিয়ার অপ্রতুল স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিয়েও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ রয়েছে।
করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান উপায় হিসেবে ২০২০ সালের জানুয়ারিতেই উত্তর কোরিয়া তার সীমান্তগুলো বন্ধ করে দিয়েছিল। এমনকি প্রয়োজনীয় খাদ্য আমদানিও বন্ধ করে দিয়েছিল। ফলে দেশটিকে খাদ্য ঘাটতির দিকে ঠেলে দিয়েছে।
কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উন ‘সর্বোচ্চ জরুরি অবস্থা’ জারি করেছেন, যার মধ্যে রয়েছে স্থানীয় পর্যায়ে কড়া লকডাউন, গণজমায়েতে নিষেধাজ্ঞা এবং কর্মক্ষেত্রে নিষেধাজ্ঞা। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, অন্তত চার দিন আগে উত্তর কোরিয়ার রাজধানীতে ওমিক্রন ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানা গেছে।
প্রায় দুই বছর ধরে উত্তর কোরিয়া দাবি করে আসছিল যে দেশটিতে একটিও করোনা সংক্রমণের ঘটনা ঘটেনি।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে