ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, ফিলিস্তিনে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের যেন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়, আঙ্কারা তা নিশ্চিত করবে।
গতকাল বুধবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করতে আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট।
এরদোয়ান বলেন, পশ্চিমাদের ‘অসীম’ সমর্থন নিয়ে গাজা উপত্যকায় ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তা ‘মানব ইতিহাসে সবচেয়ে প্রতারণামূলক হামলা’।
দুই দিনের মাথায় জার্মানি সফরের যাচ্ছেন এরদোয়ান। পশ্চিমাদের সমালোচনায় মুখর তুরস্কের এই নেতার সফর নানা কারণে স্পর্শকাতর। এর মধ্যেই ইসরায়েল নিয়ে এই মন্তব্য ইঙ্গিতবাহী।
এরদোয়ান জোর দিয়ে বলেন, হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়, বরং একটি রাজনৈতিক দল, যেটি ২০০৬ সালে ফিলিস্তিনের নির্বাচনে জয়লাভ করেছিল।
নিজের দল একে পার্টির সদস্যদের উদ্দেশে বলেন, ‘আমি স্পষ্টভাবে বলছি, ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। ইসরায়েলের প্রশাসনের প্রতি সমালোচনা করার সময় আমাদের ভুলে গেলে চলবে না যে, এই গণহত্যাকে কারা সমর্থন ও বৈধতা দিচ্ছে। আমরা গণহত্যা দেখতে পাচ্ছি।’
ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে কি না, তা পরিষ্কার করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিও আহ্বান জানান এরদোয়ান। তিনি আরও বলেন, নেতানিয়াহু কালের গহ্বরে হারিয়ে যাবেন।
এদিকে এরদোয়ানের ‘নৈতিকতাবিষয়ক’ কোনো লেকচার শুনবেন না বলে নেতানিয়াহু এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন। এরদোয়ান ‘সন্ত্রাসী সংগঠন’ হামাসকে সমর্থন দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তুরস্ক থেকে কূটনীতিকদের দেশে ফিরিয়ে আনার পর এখন আঙ্কারার সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার ঘোষণা দিয়েছে ইসরায়েল। সেই দেশের পক্ষে অবস্থান নেওয়া জার্মানি সফরে যাচ্ছেন এরদোয়ান। আবার জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজও গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে একাধিকবার নিজ অবস্থান জানিয়েছেন।
গত রোববারও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন, ‘অবিলম্বে যুদ্ধবিরতি বা দীর্ঘ সময়ের জন্য সংঘাত স্থগিত রাখার সিদ্ধান্তকে আমি ঠিক বলে মনে করি না। এতে করে আবারও ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা অর্জন করবে হামাস।’

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে