চীনের সাংহাইয়ে করোনায় আজ মঙ্গলবার নতুন করে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই দিনে মৃতের সংখ্যা দাঁড়াল ১০-এ। সাংহাই সিটি করপোরেশন জানিয়েছে, এক সপ্তাহ ধরে নগরীতে লকডাউন চলছে। তবু করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। লকডাউন ঘোষণার পর গতকাল প্রথম তিনজনের মৃত্যুর খবর জানিয়েছিল সিটি করপোরেশন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সাংহাই মিউনিসিপ্যাল হেলথ কমিশন বলেছে, মঙ্গলবার মারা যাওয়া সাতজনের বয়স ৬০ থেকে ১০১ বছরের মধ্যে। এরা প্রত্যেকেই হৃদরোগ ও ডায়াবেটিসের মতো জটিল রোগে ভুগছিলেন।
বেইজিং জানিয়েছে, ‘শূন্য করোনা’ নীতি, লকডাউন, গণপরীক্ষা, দীর্ঘ কোয়ারেনটাইন ইত্যাদির কারণে মৃত্যুহার কমানো সম্ভব হয়েছে। তবে দেশটির সরকার প্রচারিত মৃত্যুর সংখ্যা নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করেছেন। কারণ চীনে বয়স্ক ব্যক্তিদের করোনার টিকা প্রদানের হার খুব কম। গত রোববার সাংহাইয়ের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে দুই-তৃতীয়াংশেরও কম মানুষ দুটি ডোজ পেয়েছেন এবং বুস্টার ডোজ পেয়েছেন ৪০ শতাংশেরও কম।
এদিকে হংকং জানিয়েছে, জানুয়ারিতে করোনার ওমিক্রন ধরনের ব্যাপক বৃদ্ধির পর অন্তত ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ২০ হাজার জন আক্রান্ত হয়েছেন, যাদের বেশির ভাগই উপসর্গহীন।
সাংহাইয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ মানুষ বাস করেন। গত মার্চ থেকে সেখানে করোনার সংক্রমণ বাড়তে শুরু করে এবং দৈনিক সংক্রমণ ২৫ হাজারে গিয়ে দাঁড়ায়। এরপর শহরটিতে লকডাউন ঘোষণা করা হয়।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১৫ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে