
জাপানে বসবাসরত ২৭ বছর বয়সী বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক চীনা শিক্ষার্থীকে চার দিনের মধ্যে দুবার উদ্ধার করতে হয়েছে। তিনি মাউন্ট ফুজিতে অফিশিয়াল ক্লাইম্বিং সিজনের বাইরে পাহাড়ে ওঠার চেষ্টা করেছিলেন।
সোমবার বিবিসি জানিয়েছে, গত ২২ এপ্রিল ফুজিনোমিয়া ট্রেইলে প্রায় ৯ হাজার ৮০০ ফুট উচ্চতা থেকে ওই শিক্ষার্থীকে প্রথমবারের মতো হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়। সেবার তিনি তাঁর ক্র্যাম্পন (জুতার নিচে লাগানো কাঁটার মতো সরঞ্জাম যা বরফে চলাচলে সহায়তা করে) হারিয়ে ফেলায় তিনি নিচে নামতে পারেননি।
কিন্তু দুদিন যেতে না যেতেই হারিয়ে যাওয়া কিছু জিনিস, বিশেষ করে আইফোনটি খুঁজতে ওই শিক্ষার্থী আবারও মাউন্ট ফুজিতে ফিরে যান। অবশেষে গত শনিবার উচ্চতার কারণে অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে আবার উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি বিপদমুক্ত রয়েছেন।
জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মাউন্ট ফুজির সব ট্রেইল বর্তমানে বন্ধ রয়েছে। সাধারণত প্রতি বছর জুলাইয়ের শুরু থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্তই মাউন্ট ফুজি আরোহণের অফিশিয়াল সময়।
স্থানীয় শিজুওকা প্রশাসন জানিয়েছে, অফিশিয়াল সিজনের বাইরে মাউন্ট ফুজিতে ওঠার সময় আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে যেতে পারে। ফলে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ে। তা ছাড়া পাহাড়ি পথের চিকিৎসাকেন্দ্রগুলোও এই সময় বন্ধ থাকে। তাই এই সময় পাহাড়ে উঠতে নিষেধ করা হয়েছে।
উদ্ধার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিরাপত্তা নির্দেশনা উপেক্ষার জন্য চীনা ওই শিক্ষার্থীর সমালোচনা করেছেন। কেউ কেউ বলছেন, উদ্ধার অভিযানের খরচ তাঁর কাছ থেকেই আদায় করা উচিত।
বিশ্ববিখ্যাত মাউন্ট ফুজির উচ্চতা ১২ হাজার ৩৮৮ ফুট। নিখুঁত শঙ্কু আকৃতির জন্য এটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে অতিরিক্ত ভিড় মোকাবিলায় কর্তৃপক্ষ ক্লাইম্বিং ফি বাড়ানোর মতো পদক্ষেপও নিয়েছে।
২০২৩ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ২ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ মাউন্ট ফুজি আরোহণ করেছেন।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে