আর্থিক লোকসান কমাতে দেশের জাতীয় উড়োজাহাজ সংস্থা বিক্রির পরিকল্পনা করছে শ্রীলঙ্কার নতুন সরকার। এ ছাড়া বাধ্য হয়ে সরকারি বেতন-ভাতা দিতে নতুন করে মুদ্রা ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানান, নতুন প্রশাসন শ্রীলঙ্কান এয়ারলাইনসের বেসরকারীকরণের পরিকল্পনা করছে। ২০২০-২১ অর্থবছরে এই বিমান সংস্থা ৪৫ বিলিয়ন রুপি লোকসান করেছে। বিক্রমাসিংহে বলেন, ‘এটি উচিত নয় যে, এই ক্ষতি দরিদ্রতম দরিদ্রদের বহন করতে হবে, যাঁরা কোনো দিন উড়োজাহাজে পা অবধি রাখেননি।’
২০১০ সালে কলম্বো সরকার দুবাই এমিরেটস থেকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি অংশ কিনে নেয়। জাতীয় এই উড়োজাহাজে সংস্থায় ২৫টি এয়ারবাস এসই উড়োজাহাজ রয়েছে, যা ইউরোপ ও মধ্যপ্রাচ্যের পাশাপাশি দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চলাচল করে।
বিক্রমাসিংহে জানান, সরকারি বেতন দেওয়ার জন্য রুপি ছাপতে বাধ্য করা হয়েছে তাঁকে, যা দেশের মুদ্রার ওপর চাপ সৃষ্টি করবে। এ ছাড়া দেশের কাছে মাত্র এক দিনের পেট্রল মজুত রয়েছে এবং শ্রীলঙ্কার জলসীমায় নোঙর করা অপরিশোধিত তেল এবং ফার্নেস ওয়েলসহ তিনটি জাহাজের মূল্য পরিশোধের জন্য খোলাবাজারে ডলার অর্জনের জন্য চেষ্টা করছে সরকার।
প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে বলেন, ‘আগামী কয়েক মাস আমাদের জীবনের সবচেয়ে কঠিন মাস হতে চলেছে, সংকট সমাধানের জন্য আমাদের অবিলম্বে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি জাতীয় পরিষদ বা রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন করতে হবে।’
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের এশিয়ার দ্রুততম মুদ্রাস্ফীতির হারকে বাড়িয়ে তোলা ‘উন্নয়ন’ বাজেটের পরিবর্তে একটি নতুন ‘রিলিফ’ বাজেট ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
রাজাপক্ষের পদত্যাগের দাবিতে সরকারের সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সহিংস সংঘর্ষের পর গত সপ্তাহে নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হন রনিল বিক্রমাসিংহে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য এখনো অর্থমন্ত্রী নিযুক্ত করতে পারেননি নতুন প্রধানমন্ত্রী। এ ছাড়া ভারত, চীনসহ অন্যান্য দেশগুলোর কাছ থেকে ঋণ চাইছে শ্রীলঙ্কা। উদ্ভূত পরিস্থিতিতে পূর্ণ মন্ত্রিসভার অনুপস্থিতিতে সরকার নগদ অর্থ পাবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে