জাপানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার সন্ধ্যায় জাপানের উত্তরাঞ্চলের ফুকুশিমা উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এই ভূমিকম্পের ফলে ভূমিকম্প কবলিত এলাকা সুনামির আশঙ্কা দেখা দেওয়ায় সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি সমুদ্রের প্রায় ৬০ কিলোমিটার বা ৩৬ মাইল নিচে উৎপত্তি হয়। তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাশাপাশি তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ণয় করা যায়নি ।
জাপানের আবহাওয়া দপ্তর দেশটির মিয়াগি ও ফুকুশিমা এলাকার কিছু অংশে এক মিটার বা ৩ ফুট উচ্চতার সামুদ্রিক ঢেউসহ সুনামি হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে। জাপানের জাতীয় টেলিভিশন এনএইচকে জানিয়েছে—এরই মধ্যে সুনামি বেশ কিছু এলাকায় আঘাত হেনেছে।
ফুকুশিমা দাইচি পারমাণবিক প্ল্যান্ট পরিচালনাকারী সংস্থা টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি হোল্ডিংস নতুন করে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা যাচাই করছেন। এর আগে ২০১১ সালের এক ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর বিদ্যুৎ কেন্দ্রটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
২০১১ সালে উত্তর জাপানের এই অঞ্চলে ভয়াবহ ৯ মাত্রার ভূমিকম্প এবং সুনামি আঘাত হেনেছিল। বুধবারের ভূমিকম্পটি ২০১১ সালের মার্চ মাসের সেই ভূমিকম্পের বিপর্যয়ের ১১ তম বছর পূর্ণ হওয়ার কয়েক দিন পরেই এই ভূমিকম্প হলো।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে