
ভারতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ার’ বলে খ্যাত প্রশান্ত কিশোর ওরফে পিকের কংগ্রেস যোগদান নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দলটির নেতৃত্ব। সোমবার কংগ্রেসের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে দলের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর বৈঠকের দলীয় মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা এই কথা জানিয়েছেন।
কংগ্রেস রণদীপ সিং সাংবাদিকদের জানান, ২০২৪-এর জাতীয় নির্বাচনকে বিবেচনায় রেখে বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। শক্তিশালী সেই বিশেষ কমিটি ঘোষণা করা হবে আগামী ১৩ থেকে ১৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া ‘চিন্তন শিবিরে’। সেই শিবিরের পরই এই বিষয়ে সিদ্ধান্ত ঘোষিত হবে। তবে পিকে কংগ্রেসে যোগ দেবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গিয়েছে।
কংগ্রেসের অভ্যন্তরীণ একটি সূত্রে খবর, পিকের কংগ্রেসে যোগদানের বিষয়টি নিয়ে সোনিয়া গান্ধীর নির্দেশে গঠিত ৭ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যেই মতানৈক্য রয়েছে।
আগামী ১৩ মে কংগ্রেস শাসিত রাজস্থানের উদয়পুরে বসছে কংগ্রেসের বিশেষ ‘চিন্তন শিবির’। চলবে ১৫ মে পর্যন্ত। ৪ শতাধিক প্রতিনিধি অংশ নেবেন সেই শিবিরে। তাদের সামনেই ঘোষিত হবে কংগ্রেসের বিশেষ উচ্চশক্তিসম্পন্ন কমিটি। কিন্তু সেই কমিটিতে পিকে থাকবেন কিনা সেটা এখনো স্পষ্ট নয়। তবে ঠিক হয়েছে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সোনিয়াই। পিকের কৌশল নিয়ে অবশ্য কংগ্রেসে মতবিরোধ নেই। বিরোধ হচ্ছে তাঁকে নেতা হিসেবে মেনে নেওয়ার প্রশ্নে। পিকের তরফ থেকেও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।
এরই মধ্যে, পিকে পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। কংগ্রেস শিবিরে ভাঙন ধরানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সর্বশেষ তেলেঙ্গানা রাজ্যের ক্ষমতাসীন দল তেলেঙ্গানা রাজ্য সমিতির (টিআরএস) প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আর দুটি দলই কংগ্রেস বিরোধী। তাই পিকের বিশ্বাসযোগ্যতা ও দলের প্রতি দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন রয়েছে কংগ্রেসের মধ্যে। তাই সব মিলিয়ে কংগ্রেস ও পিকের মধ্যকার সমঝোতা এখনো অনেকটাই অনিশ্চিত।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে