গত দুই সপ্তাহ আগে জাপানে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে রাডার থেকে উধাও হয়ে যায় একটি যুদ্ধ বিমান। সেই যুদ্ধ বিমানের এক পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আরেক পাইলট এখনো নিখোঁজ রয়েছেন।
আজ রোববার জাপানের বিমানবাহিনীর পক্ষ থেকে এমনটি জানানো হয়।
গত ৩১ জানুয়ারি জাপানের এফ-১৫ বিমানটি উড্ডয়নের পরে কোমাতসু কন্ট্রোল টাওয়ারের রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
জাপানের বিমানবাহিনীর মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, জাপান সাগরের অদূরে মধ্য ইশিকাওয়া অঞ্চলের কোমাতসু বিমানঘাঁটি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বিমানটি নিখোঁজ হয়।
জাপান বিমানবাহিনীতে দুর্ঘটনার ঘটনা খুব বিরল। ২০১৯ সালে পাইলটের ভুলের কারণে জাপানে এফ-৩৫এ বিমানটি বিধ্বস্ত হয়।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে