গতকাল রোববার নিখোঁজ হওয়া নেপালের তারা এয়ারের উড়োজাহাজটির সন্ধার পেয়েছে উদ্ধারকারী দল। বিধ্বস্ত উড়োজাহাজটি থেকে এ পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। নেপালের স্থানীয় গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গত রোববার উড়োজাহাজটি ২২ জন যাত্রী ও তিনজন ক্রু নিয়ে নিখোঁজ হয়েছিল। যাত্রীদের মধ্যে ১৩ জন নেপালি, চারজন ভারতীয় ও দুজন জার্মান নাগরিক ছিলেন বলে জানা গেছে।
নেপাল সেনাবাহিনী আজ সোমবার জানিয়েছে, উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর ১৩ জন নেপালি, চারজন ভারতীয় ও দুজন জার্মান নাগরিকর থাসাংয়ের সানো সোয়ার ভির এলাকায় একটি পাহাড়ের নিচে বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে।
নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি গতকাল রোববার স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে পোখারা ছেড়ে যায়। উড্ডয়নের ১৫ মিনিট পরই ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উড়োজাহাজটির।
নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এয়ারের বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষের ছবি পোস্ট করেছেন।
এক টুইটার পোস্টে সিলওয়াল বলেছেন, ‘উদ্ধারকারীরা এখনো দুর্ঘটনাস্থলে রয়েছেন। তাঁরা মরদেহের অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। বিস্তারিত পরে জানানো হবে।’
তারা এয়ারের মুখপাত্র সুদর্শন বারতৌলা কাঠমান্ডু পোস্টকে বলেছেন, যেখানে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, তার আশপাশের ১০০ মিটারের মধ্যে মৃতদেহগুলো ছড়িয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেভাবেই অনুসন্ধান চালাচ্ছেন উদ্ধারকারীরা।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে